সুদীপ দাস , ১১ জুলাই:- স্যানেটাইজ করাকে কেন্দ্র করে উত্তেজনা ভদ্রেশ্বরে। জড়িয়ে পড়ল তৃনমুল বিজেপি। এক তৃনমুল কর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ভদ্রেশ্বর চৌমাথায় এক ব্যক্তির করোনা সংক্রমন দেখা দিয়েছিল। সেই কারনে পৌরপ্রশাসক প্রলয় চক্রবর্তী আক্রান্তের বাড়ি ও এলাকায় স্যানেটাইজ করতে গাড়ি পাঠিয়েছিলেন। হঠাৎ কিছুক্ষণ পর ওই সেনেটাইজ মেশিন খারাপ হয়ে যায়। এরপরই পৌরপ্রশাসকের বিরুদ্ধে আজে বাজে মন্তব্য করতে থাকে মুষ্টিমেয় কয়েক জন। উত্তেজনা বাড়তে থাকে চলতে তাকে হাতাহাতি। এই ঘটনায় এক যুবক হাসপাতালে চিকিৎসাধীন। রাস্তা দিয়ে যেতে গিয়ে এই ঘটনা দেখে দাড়িয়ে পড়ে প্রলয় বাবু। বিজেপির অভিযোগ এলাকার একটি মেয়েকে মারধোর করা হয় পৌরপ্রসাশকের সামনে। এ ব্যাপারে বিজেপির প্রাক্তন কাউন্সিলর বন্দনা গাংগুলি জানান তারা এর বিচার চান। অন্যদিকে ভদ্রেশ্বর পৌরসভার পৌরপ্রশাসক প্রলয় চক্রবর্তী জানান আমার বিরুদ্ধে অভিযোগ সম্পুর্ন মিথ্যা। পুলিশ তদন্ত শুরু করেছে। ভদ্রেশ্বর থানার সামনে বিজেপির পথ অবরোধ।
Related Articles
স্বাস্থ্যবিমার নাম করে সাইবার প্রতারণা, নিউটাউন থেকে গ্রেফতার দুই।
হাওড়া, ১৩ জুলাই:- স্বাস্থ্যবিমার নাম করে সাইবার প্রতারণার হদিস। হাওড়ার চ্যাটার্জিহাটের এক ব্যক্তির ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে খোওয়া যায় প্রায় ৩৩ লাখ টাকা। এই কেসের তদন্তে নামে চ্যাটার্জিহাট থানা। কেসটি পরে সাইবার ক্রাইম থানার হাতে যায়। এরপর রাজ্য সাইবার সেল উইং ঘটনার তদন্তে নামে। গতকাল কলকাতার নিউটাউন থানা এলাকা থেকে ২ প্রতারককে গ্রেফতার করা হয়। […]
জনপ্রতিনিধি হয়েও মানুষকে সুরক্ষা দিতে না পারলে ইস্তফা দেওয়াই বাঞ্ছনীয়ঃ অর্জুন।
ব্যারাকপুরঃ, ৪ মে:- নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই ব্যারাকপুর শিল্পাঞ্চল জুরে রাজনৈতিক হিংসা চালানোর অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে। কারোর বাড়িতে ভাংচুর চালানো হচ্ছে। আবার কারও বাড়িতে বোমা মারা হচ্ছে। সোমবার রাতে ভাটপাড়ার ১১ নম্বর ওয়ার্ডের বিদায়ী পুরপিতা সোহন প্রসাদ চৌধুরীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি চালিয়েছে দুষ্কৃতীরা। একজনের বাড়িতে লুঠপাট চালানো হয়েছে। তাছাড়া ওই এলাকার বেশ […]
শাসকদল তাদের কর্মী ও ভোটারদের ভয় দেখানোর অভিযোগ তুলে কমিশনের দারস্থ বিজেপি।
কলকাতা, ৯ এপ্রিল:- তৃণমূল কংগ্রেস তাদের দলীয় কর্মী ও ভোটারদের হুমকি দিচ্ছে বলে বিজেপি কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে। দলের নেতা শিশির বাজড়িয়ার নেতৃত্বে এক প্রতিনিধিদল আজ মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে দেখা করে একটি স্মারকলিপি জমা দেন। পরে তিনি সাংবাদিকদের বলেন গতকাল চেতলা, হাওড়া, মহিশাদল সহ মোট সাত জায়গায় তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা তাদের […]







