হাওড়া , ১০ জুলাই:- সমবায় ব্যাঙ্কগুলিকে কোম্পানি আইনের আওতায় নিয়ে যাওয়ার একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ কমসূচি পালিত হল হাওড়ায়। শুক্রবার সকালে এই কর্মসূচি পালিত হয় হাওড়ার রামকৃষ্ণপুর কো-অপারেটিভ ব্যাঙ্কের সামনে। ২৮ ও ৩০ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। তৃণমূল সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই কর্মসূচি পালিত হয়েছে। এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন মধ্য হাওড়া তৃণমূল কংগ্রেসের সভাপতি নিলয় ঘোষাল, ২৮ নম্বর ওয়ার্ডের তৃণমূলের সভাপতি শৈলেন দাস, ৩০ নম্বর ওয়ার্ডের তৃণমূলের সভাপতি আশিস বোস সহ অন্যান্য নেতৃবৃন্দ।
Related Articles
শীতের শুরুতে শিশুদের বিনামূল্যে শিশুখাদ্য তুলে দিল ভারত সেবাশ্রম সংঘ।
হাওড়া, ৩০ ডিসেম্বর:- হাওড়ার ধুলাগড়ি ভারত সেবাশ্রম সঙ্ঘের উদ্যোগে সাঁকরাইলের গঙ্গাধরপুরের গোলাবাড়ি অঞ্চলে ভারত সেবাশ্রম সংঘের আশ্রমে শিশুদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হলো আজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্মত্মানন্দ মহারাজ, স্বামী মহাদেবানন্দ প্রমুখ। প্রায় শতাধিক শিশুর হাতে খাদ্য সামগ্রী তুলে দেন স্বামী বিশ্মত্মানন্দ মহারাজ। তিনি বলেন, গোলাবাড়ি অঞ্চলের সাধারণ […]
কোচবিহারে একদিনে মোট করোনাপজেটিভ ৬৭, সুস্থ ৪৩।
কোচবিহার, ২২ আগস্টঃ লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। কোচবিহারে একদিনে ৬৭ জন করোনা আক্রান্ত হয়েছে। এরমধ্যে কোচবিহার সদর মহকুমায় ২১ জন, মাথাভাঙায় ১৮ , দিনহাটায় ১৭, মেখলিগঞ্জে ৬ তুফানগঞ্জে ৫ জন আক্রান্ত হয়েছে। তবে ভালো খবর এদিন জেলায় সুস্থ হয়েছেন ৪৩ জন। এদিন নতুন করে ৬৭ আক্রান্ত হওয়ার পর কোচবিহার জেলায় মোট আক্রান্তের সংখ্যা […]
বেলুড়ে বহুতল হেলে পড়ে বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক।
হাওড়া, ৫ অক্টোবর:- হাওড়ার বেলুড়ের রাজেন শেঠ লেনে বহুতল আবাসন হেলে পড়ে আতঙ্ক। জানা গেছে, ওই বহুতলটি বিপজ্জনকভাবে হেলে পড়ায় মাঝখানে সেটি বসে যায়। মাত্র ৬ মাস হলো বিল্ডিংটি তৈরি হয়েছিল। আর তাতেই এমন অবস্থা। এই বেহাল পরিস্থিতিতে আতঙ্কিত ওই বহুতলের বাসিন্দারা। অনেকেই আতঙ্কে ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বেলুড় থানার […]








