হুগলি , ৯ জুলাই:- চুঁচুড়া স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় করোনা আক্রান্তের সন্ধান মেলায় তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হল ব্যাংকটি। ঘটনাটি চুঁচুড়া আখন বাজার স্টেট ব্যাংকের প্রধান শাখার। ব্যাংক সূত্রের খবর এই ব্যাংকেরই এক কর্মী করণা আক্রান্ত এই খবর আসতেই তড়িঘড়ি ব্যাংক বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় ব্যাংক কর্তৃপক্ষ। ব্যাংক সংলগ্ন এটিএম এবং কিঅক্সটিও বন্ধ করে দেওয়া হয়। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর সকল ব্যাংক কর্মীকে ১৪ দিন হোম কোয়ারান্টিনে থাকার কথা বলা হয়েছে। তাই ব্যাংক কর্তৃপক্ষ ব্যাংকটি ১৪ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
Related Articles
রেগিং ঠেকাতে রাজ্যপালের ইসরোর প্রযুক্তিকে সাহায্য নেওয়ার প্রসঙ্গকে সাধুবাদ সাংসদ লকেটের।
হুগলি, ২৪ আগস্ট:- যাদবপুরের ঘটনার পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের র্যাগিং ঠেকাতে ইসরোর প্রযুক্তি সাহায্য নেওয়ার কথা বলেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই প্রসঙ্গে হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, রাজ্যপাল জিনিসটা ভালো বুঝবেন। আমরা চাইবো একজন মা হিসেবে বলুন পরিবারের লোক হিসেবে বলুন ছেলে মেয়েদের একটা স্বপ্ন নিয়ে পড়তে পাঠানো হয়। এখানে পড়াশোনা ছাড়া র্যাগিং হয়। […]
রাজ্যের ৬ কেন্দ্রে উপনির্বাচনের প্রস্তুতি, গণনা কেন্দ্রগুলিতে।
উঃ২৪পরগনা, ২২ নভেম্বর:- রাত পোহালেই রাজ্যের উপনির্বাচনে ছয় কেন্দ্রের ভোট গননা। সকাল থেকে প্রস্তুতি চলছে গণনা কেন্দ্রগুলিতে। উত্তর ২৪ পরগনার হারোয়া ও নৈহাটী দুটি কেন্দ্রের গণনা রয়েছে। নৈহাটী কেন্দ্রের গণনা হবে নৈহাটী বঙ্কিমাঞ্জলি ষ্টেডিয়ামে। শহরের জনবহুল এলাকায় গণনা কেন্দ্র করা নিয়ে বিরোধীরা অভিযোগ আগে ভাগেই জানিয়েছিল। কিন্তু নির্বাচন কমিশন বিরোধীদের আপত্তি শোনেনি। নৈহাটীর গণনা কেন্দ্র […]
নিকাশি নালা সাফাইয়ে কর্মীদের সমস্যা হওয়ায় সকলের সহযোগিতা চায় হাওড়া পুরনিগম।
হাওড়া , ১২ এপ্রিল:- হাওড়া পুরনিগম এলাকায় নিকাশি নালা সাফ করতে গিয়ে অনেক ক্ষেত্রেই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পুরসভার সাফাই কর্মীদের। কাজে নেমে বেগ পেতে হচ্ছে। দীর্ঘদিন ধরে সাফাই না হওয়ার জন্য এইসব নালা এবং হাইড্রেনে পলি জমে পূর্ণ হয়ে রয়েছে। এখন সেখানে ডিসেলটিং এর কাজে নেমে জল অবস্থায় নিকাশি নালার পাঁক সরাতে বেগ পেতে […]









