সুদীপ দাস , ৮ জুলাই:- লুকনো কিংবা পালানো নয় , এবারে করোনা পজেটিভ রিপোর্ট হাতে সটান থানায় এসে আত্মসমর্পন রুগীর। উদ্যেশ্য পালিয়ে নয় , চিকিৎসা করিয়েই করোনার হাত থেকে রেহাই মিলতে পারে মনুষ্য জাতীর। এমনই ঘটনা ঘটিয়ে আজ সমাজে এক সচেতনতার বার্তা দিলেন ষাটোর্দ্ধ এক মহিলা। রিষড়ার ৩ নম্বর গভর্মেন্ট কলোনির বাঁশবাগান এলাকার বাসিন্দা মহিলার গলব্লাডারে পাথর হওয়ায় লকডাউনের আগে থেকেই তিনি হাওড়ার বি.গার্ডেনে থেকে মেয়ের বাড়িতে থেকে স্থানীয় একটি নার্সিং হোমে চিকিৎসা করাচ্ছিলেন। চলতি মাসের ৬ তারিখ অস্ত্রোপচারের জন্য তাঁর বেশ কিছু শারীরিক পরীক্ষা দেয় চিকিৎসক। যার প্রথমেই ছিলো কোভিড-১৯. পরীক্ষা। আজ সেই রিপোর্ট পজেটিভ আসতেই জামাইকে সঙ্গে নিয়ে হাওড়া থেকে সোজা রিষড়া থানায় চলে আসেন ওই প্রৌঢ়া। এরপর পুলিশের সহযোগীতায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় খশি পুলিশ মহলও।
Related Articles
রাজ্যে করোনা সংক্রমণ থেকে সুস্থতার হার আরও কিছুটা বেড়ে ৯২ দশমিক ৮০ শতাংশে পৌঁছেছে।
কলকাতা , ২৩ নভেম্বর:- রাজ্যে করোনা সংক্রমণ থেকে সুস্থতার হার আরও কিছুটা বেড়ে ৯২ দশমিক ৮০ শতাংশে পৌঁছেছে। অন্যদিকে গত চব্বিশ ঘণ্টায় নতুন করে তিন হাজার ৫৫৭ জন করোনায় সংক্রমিত হওয়ায় এখনও পর্যন্ত মোট ৪ লাখ ৫৯ হাজার ৯১৮ জন এই রোগে সংক্রমিত হলেন। তার মধ্যে ৪ লাখ ২৬ হাজার ৮১৬ জন সুস্থ হয়ে উঠেছেন। […]
বিচারকের সই জাল করার অভিযোগ, গ্রেফতার হাওড়া আদালতের মুহুরি।
হাওড়া, ২৬ এপ্রিল:- হাওড়া আদালতের বিচারকের সই জাল করে জেল থেকে আসামিকে ছাড়াতে গিয়ে এবার হাতেনাতে ধরা পড়লো হাওড়া আদালতের এক মুহুরি। অমিত দেবনাথ নামের ওই অভিযুক্ত মুহুরিকে গ্রেফতার করেছে হাওড়া থানার পুলিশ। পকসো আইনে অভিযুক্ত অমিত ধানুকা নামের এক ব্যক্তিকে ছাড়াতেই জাল করা হয় বিচারকের সই। এই ঘটনায় হাওড়া আদালতে চাঞ্চল্য ছড়িয়েছে। ধৃতকে ছাড়ানোর […]
ময়দানে জল সংকট মেটাতে উদ্যোগ সিএবি সভাপতির, খাদ্য সংকটে দুঃস্থদের পাশে সিএবির আম্পায়ার।
স্পোর্টস ডেস্ক,২৪ মে:- আমফান বিপর্যয়ে একদিকে রাজ্যে দেখা দিয়েছে আর্থিক সংকট, অন্যদিকে জলকষ্টও শুরু হয়েছে। এই দুর্যোগের পর ময়দানের মাঠকর্মীদের বিশুদ্ধ পানীয় জলের সমস্যা মেটাতে এবার আসরে নামলেন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া। ময়দানের বিভিন্ন ক্লাবের মাঠ কর্মীদের এই জলসংকটে সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া পাশে দাঁড়ান। সিএবি প্রেসিডেন্টের উদ্যোগে রাজস্থান ক্লাবের তরফ থেকে প্রতিটা ক্লাবের […]




