হাওড়া , ৬ জুলাই:- পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার সকালে প্রতিবাদ মিছিল হয় হাওড়াতেও। ৩৭ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে প্রায় হাজারের বেশি তৃণমূলের কর্মী সমর্থক ওই প্রতিবাদ মিছিলে অংশ নেন। জেলা নেতা সুশোভন চট্টোপাধ্যায় থেকে শুরু করে অন্যান্য নেতৃবৃন্দ মিছিলের নেতৃত্বে ছিলেন। ওই মিছিল শিবপুর বাজার থেকে শুরু হয়ে কাজিপাড়া, ক্ষেত্র ব্যানার্জি লেন হয়ে শিবপুর রোডে এসে শেষ হয়। করোনা সতর্কতা হিসাবে সোস্যাল ডিসট্যান্স বজায় রেখেই ওই মিছিল হয় বলে তৃণমূল সূত্রের খবর।
Related Articles
সেফটিপিন ফুটিয়ে অত্যাচারের অভিযোগ। লিলুয়ায় সরকারি হোমে এলেন বিজেপি সাংসদ লকেট।
হাওড়া, ৭ জানুয়ারি:- হুগলির এক কিশোরীকে হাওড়ার লিলুয়ায় সরকারি হোমে হাতে সেফটিপিন ফুটিয়ে নিজেদের নাম লিখে দেওয়ার অভিযোগ উঠেছিল তিন আবাসিকের বিরুদ্ধে। যা নিয়ে প্রশাসনের দ্বারস্থ হয় কিশোরীর পরিবার। বুধবার লিলুয়া হোমে আসেন রাজ্য শিশু সুরক্ষা কমিটির চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী। তিনি জানিয়েছেন মেয়েটির হাতে লেখা নামের কোনও আবাসিক ওই হোমে নেই। এমনকি হোম থেকে ছাড়ার […]
ইউক্রেন ইস্যুতে কেন্দ্রীয় সরকারের পাশে থাকার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২৮ ফেব্রুয়ারি:- ইউক্রেন ইস্যুতে কেন্দ্রীয় সরকারের পাশে থাকার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং তার প্রেক্ষিতে বহু সংখ্যক পড়ুয়া সহ ভারতীয় নাগরিকদের সেখানে আটকে পড়ার বিষয়টি আন্তর্জাতিক সংকট বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। সোমবার এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা চিঠিতে সমস্ত রাজনৈতিক মতভেদ দূরে সরিয়ে রেখে কেন্দ্রকে নিঃশর্ত সমর্থন করার কথা ঘোষণা […]
স্বেচ্ছামৃত্যুর আবেদন দিয়ে চিঠি প্রতিবন্ধীর মহিলার।
মালদা,৩ জানুয়ারি:- দৃষ্টিহীন মমতা চান না আর বাঁচতে। ছোটবেলার দুর্ঘটনায় হারিয়েছেন দুই চোখ। জুটছে না পর্যাপ্ত সরকারি সাহায্য। দরিদ্র দিনমজুর বৃদ্ধ বাবা মার সংসারে বসে হতাশায় ভুগছেন মমতা দাস। তার বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার ১ নং ব্লকের বারোডাঙ্গা গ্রামে। মমতা দাস ছয় ভাইবোন। তিনি সবচাইতে বড়। তার তিন বোনের বিয়ে হয়ে গেছে বড় দুই ভাই […]




