হাওড়া , ৪ জুলাই:- মানসিক অবসাদে শুক্রবার রাতে হাওড়ার বালি ব্রিজের উপর থেকে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন এক মহিলা। শনিবার সকালে তাঁর দেহ উদ্ধার হয় গোলাবাড়ির লবণগোলা ঘাট থেকে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে দক্ষিণেশ্বর থেকে বালির দিকে আসার রাস্তার তিন-চার নম্বর স্তম্ভের সামনে। বালির এ এন পাল লেনের বাসিন্দা শর্মিলা গুপ্ত ( ৩৮ ) নামের ওই মহিলা শুক্রবার গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। রাতে দেহ উদ্ধার করা যায়নি। তাঁর স্বামী দক্ষিণ আফ্রিকায় কর্মরত। পরিজনেরা পুলিশকে জানিয়েছেন, মানসিক সমস্যায় ভুগছিলেন ওই মহিলা। শুক্রবার দুপুরে তাঁকে আমহার্স্ট স্ট্রিটে চিকিৎসকের কাছে নিয়েও গিয়েছিলেন তাঁর দেওর। বিকেলে বাড়ি ফিরে ঘরেই ছিলেন ওই মহিলা। তারপরেই তিনি বেরিয়ে সোজা ব্রিজে চলে যান। গঙ্গায় ঝাঁপ দেন। শনিবার সকালে উদ্ধার হয় দেহ।
Related Articles
স্বাধীন ভারতের অগ্রগতিতে জাতীয় কংগ্রেসের ভূমিকা ও দেশের কংগ্রেসি প্রধানমন্ত্রীদের কর্মজীবন নিয়ে তৈরি হল “ভারত উদয়”।
হাওড়া,২২ জানুয়ারি:- দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহেরু থেকে শুরু করে লাল বাহাদুর শাস্ত্রী, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, পি ভি নরসিংহ রাও, মনমোহন সিং প্রমুখ কংগ্রেসি প্রধানমন্ত্রীরা দেশের উন্নতির লক্ষ্যে কিভাবে তাঁদের কর্মজীবন জাতির সেবায় উৎসর্গ করেছেন সেই কাহিনী নিয়ে এবার ডিভিডি প্রকাশ হল হাওড়া জেলা কংগ্রেস সোস্যাল মিডিয়া সেল ও শিবপুর ব্লক কংগ্রেস […]
৩১৫ বাহিনী কোথায় ব্যবহার, কমিশনকে পাল্টা চিঠি কেন্দ্রের।
কলকাতা, ২৬ জুন:- পঞ্চায়েত ভোটে রাজ্যের বকেয়া ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠানো চিঠির উত্তরে এবার পাল্টা চিঠি স্বরাষ্ট্রমন্ত্রকের। আগে মঞ্জুর করা ৩১৫ কোম্পানি বাহিনী কোথায় এবং কীভাবে ব্যবহার, তা জানতে চেয়ে কমিশনকে চিঠি স্বরাষ্ট্র মন্ত্রকের। শুক্র থেকে রবিবার বিএসএফ-এর আইজি এবং সিআইএসএফ-এর ডেপুটি কমান্ডান্টের সঙ্গে বৈঠকে বসে কমিশন। তিনদিন বৈঠকের পরেও ৩১৫ […]
হাওড়ায় জেলাশাসকের অফিসের সামনেই দুর্ঘটনা। বাসের রেষারেষিতে জখম ভ্যানচালক।
হাওড়া,৯ জানুয়ারি:- দুটি বাসের রেষারেষির মাঝে পড়ে গুরুতর জখম হলেন এক ভ্যানচালক। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে হাওড়া জেলা হাসপাতালে। পুলিশ সূত্রে জানা গেছে, হাওড়ায় ডিএম বাংলোর সামনে একটি মিনিবাস যাত্রীদের নামাচ্ছিল। সেই মিনিবাসের পাশ দিয়ে যাচ্ছিল কাঁচা আনাজ বোঝাই একটি ট্রলি ভ্যান। শিবপুরগামী ৫৫ নং রুটের একটি বাস ট্রলি ভ্যানকে ওভারটেক করতে […]




