হুগলি , ৩ জুলাই:- আমফানে সঠিক ক্ষতিগ্রস্ত দের ক্ষতিপূরণ, রেশনে সঠিক বন্টন ব্যবস্থা, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা গরীব মানুষদের মধ্যে বন্টন সহ ছয় দফা দাবী নিয়ে শ্রীরামপুর পুরসভা ঘেরাও বিজেপির। শুক্রবার এই সব দাবী নিয়ে পুরসভা ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। সারা রাজ্যের সব পুরসভা ও পঞ্চেয়েতেই এই নিয়ে ঘেরাও বিক্ষোভ করছে বিজেপি। কোথাও কোথাও সামাজিক দূরত্ব লঙ্ঘন করেই জমায়েত হচ্ছেন বিজেপি কর্মীরা। যদিও তা নিয়ে মাথা ব্যাথা নেই তাদের। আজ সকালের এই বিক্ষোভের নেতৃত্বে শ্রীরামপুর সাংগঠনিক সভাপতি শ্যামল বসু। যদিও পুরসভার প্রশাসক অমিয় মুখার্জি এদিন পুরসভায় অনুপস্থিত থাকার কারনে ডেপুটেশন না দিয়েই ফিরে যেতে হয় বিজেপি কর্মীদের।
Related Articles
প্রথম দিনই রাজ্যে মোট ৫৭০২ টি দুয়ারে সরকার ক্যাম্প হয়েছে।
কলকাতা, ১৬ ফেব্রুয়ারি:- প্রথম দিনেই রাজ্যে মোট ৫,৭০২টি দুয়ারে সরকার ক্যাম্প হয়েছে। যেখানে ১২ লক্ষ ৫৬ হাজার ৪৭১-এর বেশি মানুষ এসেছেন। সবথেকে বেশি মানুষ এসেছেন দক্ষিণ ২৪ পরগনার ক্যাম্পগুলিতে। ২ লক্ষ ৫১ হাজারের বেশি। তারপরেই হুগলি—প্রায় এক লক্ষ মানুষ এসেছেন। গতবারের মতো এবারও সর্বাধিক আবেদন জমা পড়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য। পাশাপাশি স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী ও […]
বন্যার কষ্ট ভুলে নেত্রীর জয়ে বাঁধভাঙা উচ্ছাস খানাকুলে।
আরামবাগ, ৩ অক্টোবর:- ভয়াবহ বন্যার কবলে আরামবাগ।জল বন্দী অবস্থায় রয়েছে মানুষ জন। চারিদিকে শুধু জল আর জল। এই রখম এক পরিস্থিতিতে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের খবর ছড়িয়ে পড়েছে রাজ্য জুড়ে। ভবানীপুর উপনির্বাচনে তৃনমুল কংগ্রেসের প্রার্থী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি প্রার্থীসহ বিরোধী দলকে হারিয়ে জয়লাভ করেন। সেই খবর জানতে পেরেই খানাকুলের তাঁতিশাল অঞ্চলের উদনা গ্রামের জলবন্দি […]
কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হলেন মুকুল রায়।
হুগলি , ২৬ সেপ্টেম্বর:- কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হলেন মুকুল রায় সাংবাদিক সম্মেলনে এসে ঘোষণা করলেন তিনি। সাংবাদিক সম্মেলনের আগে বিদ্যাসাগরের জন্ম দিবসে তার ছবিতে পুষ্প প্রদান করলেন । পাশাপাশি কৃষি বিল নিয়ে হুগলি জেলার চুঁচুড়ায় বিজেপির প্রধান কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন মুকুল রায়। তিনি বলেন নরেন্দ্র মোদি যে কৃষি বিল এনেছেন তাতে কৃষকদের স্বার্থ […]





