বাঁকুড়া,২ জুলাই:- বাঁকুড়া পৌরসভার পানীয় জলের ট্যাপ থেকে গত তিন মাস ধরে নোংরা কাদা জল বেরোচ্ছে। তাই নোংরা কাদা জল বেড়োনোর অভিযোগে রাস্তায় বাঁশ ফেলে মোটরসাইকেল আড়াআড়ি দাঁড় করিয়ে প্ল্যাকার্ড ফেস্টুন নিয়ে পথ অবরোধ করলেন এলাকারবাসী। বাঁকুড়া পৌরসভার 2,5,6,7 নম্বর ওয়ার্ডের ইন্দারাগোড়া এলাকার ঘটনা। অবোরাধকারীর দাবী, অবিলম্বে পরিস্কার পানীয় জল সরবরাহ করা হোক। এলাকাবাসীর অভিযোগ, বাঁকুড়া পৌরসভার ৫ ওয়ার্ডে পানীয় জলের ট্যাপ থেকে গত তিন মাস ধরে কাদা মিশ্রিত কালো পানীয় জল আসছে। সেই জল খেয়ে অসুস্থ হয়ে পড়ছেন এলাকার বাসিন্দারা। এই ঘটনা বারবার পৌরসভা ও স্থানীয় কাউন্সিলর কে জানিয়েও কোন লাভ হয়নি বলে অভিযোগ। সেই কাদা কালো জল গ্লাসে বালতিতে ভরে প্রতিবাদে রাস্তায় নামলেন এলাকায় মানুষ। অবরোধকারীদের দাবি অবিলম্বে পরিস্কার পানীয় জল দেওয়ার ব্যবস্থা করতে হবে। তা না হলে আরো বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।
Related Articles
গৃহবধুকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল তারই শ্বশুরবাড়ির বিরুদ্ধে।
আরামবাগ, ২৪ জুলাই:- এক গৃহবধুকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল তারই শ্বশুরবাড়ির বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগ ব্লকের মলয়পুর এর নালিচক গ্রামে। বিশেষ সূত্রে জানা গেছে বেশ কিছুদিন আগে ওই গৃহবধূ প্রেম করে বিয়ে করেছিল মলয় পুর গ্রামের নালীচকের এক যুবককে। মৃত গৃহবধূর নাম জবা পোড়েল। তার স্বামীর নাম শুভ পোড়েল। […]
ডিসেম্বরের পয়লা থেকে খুলবে বোটানিক্যাল গার্ডেন , প্রথম পর্যায়ে অনুমতি কেবল বৈধ প্রাতঃভ্রমণকারীদের।
হাওড়া , ২৫ নভেম্বর:- ডিসেম্বরের পয়লা তারিখ থেকে খুলবে শিবপুর বোটানিক্যাল গার্ডেন। প্রথম পর্যায়ে অনুমতি দেওয়া হচ্ছে কেবল বৈধ প্রাতঃভ্রমণকারীদের।পরে দ্বিতীয় পর্যায়ে সাধারণ পর্যটকদের জন্য গার্ডেনের অনুমতি দেওয়া হবে। তবে সেই তারিখ এখনও চূড়ান্ত হয়নি বলে গার্ডেন সূত্রে জানা গেছে। করোনা পরিস্থিতিতে দীর্ঘ প্রায় আট মাস পর খুলতে চলেছে শিবপুরের বোটানিক্যাল গার্ডেন। আগামী ১ ডিসেম্বর […]
করোনা পরিস্থিতিতে ছটপুজোয় রাজ্য সরকারের আবেদনে মানুষ সাড়া দিয়েছেন দাবি সমবায় মন্ত্রীর।
হাওড়া , ২০ নভেম্বর:- বর্তমানে করোনা অতিমারী পরিস্থিতিতে আদালতের আদেশ মেনে ছট পুজোয় রাজ্য সরকারের তরফ থেকে সকলের কাছে যে আবেদন জানানো হয়েছিল সেই আবেদনে সকলে সাড়া দিয়েছেন বলে দাবি করলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। শুক্রবার সন্ধ্যায় হাওড়ার রামকৃষ্ণপুর লেন জয়হিন্দ বাজারে ছটপুজো উপলক্ষ্যে এক অনুষ্ঠানে এসে ওই দাবি করেন তিনি। অরূপ রায় বলেন, […]



