মালদা , ১ জুলাই:- বিস্ফোরণের তীব্রতায় কেঁপে উঠল মালদা শহর। বুধবার বিকেল নাগাদ শহরের ঘোড়াপীর এলাকায় বিকট শব্দে কেঁপে উঠে এলাকা ।একটি টোটোতে বিস্ফোরনের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকাজুড়ে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে টোটো তে থাকা দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। টোটো বিস্ফোরণের জেরে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়।টোটো যানবাহন বিস্ফোরণে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ ও পুলিশ সুপার অলোক রাজোরিয়া।স্থানীয় বাসিন্দাদের অনুমান, টোটো যানবাহন করে বিস্ফোরক সামগ্রী এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় বিস্ফোরণ হয় এমনটাই মনে করছে স্থানীয়রা। যদিও জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন বিস্ফোরণের কারণ স্পষ্ট নয়। মনে করা হচ্ছে টোটোতে থাকা ব্যাটারি কোনো কারণে ব্লাস্ট করে যায়। কারণ ব্যাটারি ব্লাস্ট হওয়ার কিছু নমুনা জায়গায় পাওয়া গেছে। তবে সমস্ত বিষয়টির উপর তদন্ত প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে। পুলিশের তরফে ঘটনাস্থল চারপাশ ঘিরে দেওয়া হয়েছে ছিন্নভিন্ন হয়ে যাওয়া দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানোর হচ্ছে।
Related Articles
আগ্নেয়াস্ত্রসহ ভিন রাজ্যের চার ডাকাতকে হাতেনাতে ধরল আরামবাগ থানা।
আরামবাগ, ২৫ জানুয়ারি:- পুলিশের বিরাট সাফল্য।গোপন সুত্র খবর পেয়ে ডাকাত সন্দেহে একটি ডাকাতের গ্যাং ধরলো পুলিশ। এদিন আরামবাগ শহরের শ্রীনিকেতন পল্লী থেকে ডাকাত সন্দেহে রাজস্থানের ৪ বাসিন্দাকে অস্ত্রসহ আটক করল আরামবাগ থানার পুলিশ। উদ্ধার হয় ডাকাতি করার সরঞ্জাম। এদিন তাদের আটক করে আরামবাগ থানায় নিয়ে আসা হয়। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, একটি ভাড়া […]
বস্ত্র শিল্পের সর্বভারতীয় প্রকল্পে বঞ্চিত বাংলা।
কলকাতা, ১৯ মার্চ:- এবার বস্ত্র শিল্পের সর্বভারতীয় প্রকল্পে বঞ্চিত বাংলা। ১০০ দিনের কাজের প্রকল্প, আবাস যোজনা, মিড ডে মিলের মতো কেন্দ্রীয় প্রকল্পগুলির ক্ষেত্রে বাংলার প্রাপ্য টাকা আটকে রাখার পর এবার বাংলাকে বঞ্চনা করার নতুন রেকর্ড কেন্দ্রের মোদি সরকারের। দীর্ঘদিন ধরেই বাংলা দেশের মধ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে প্রথম। তাই দাবি ছিল বস্ত্রশিল্পে যেন বাংলাকে সাহায্য […]
বাংলার জন্য নয় হাজার কোটি টাকা বরাদ্দ কেন্দ্রের।
কলকাতা, ১২ জুন:- দীর্ঘ বঞ্চনার পর পঞ্চায়েত ভোটের মুখে বাংলার জন্য প্রায় ৯ হাজার কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র। কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছে, মূলধন খাতে ব্যয়, উন্নয়ন প্রকল্প খাতে অর্থের জোগান ও জনকল্যাণ কর্মসূচিতে কেন্দ্র যাতে অর্থ ব্যয় করতে পারে সে জন্য বরাদ্দ করল। অতীতে দেখা গিয়েছে, কোনও খাতে কেন্দ্র অর্থ বরাদ্দ করলেই রাজ্য বিজেপি কেন্দ্রের […]






