নবান্ন , ৩০ জুন:- বর্তমান অবস্থার প্রেক্ষিতে রাজ্য সরকার আগামী বছরের জুন মাস পর্যন্ত খাদ্যসাথী প্রকল্পের আওতায় থাকা রাজ্যের গ্রাহকদের বিনামূল্যে খাদ্যশস্য দেওয়ার সময়সীমা বৃদ্ধি করেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে সাংবাদিকদের বলেন এর ফলে রাজ্যের ১০ কোটি গ্রাহক উপকৃত হবেন। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ নভেম্বর মাস পর্যন্ত গ্রাহকদের বিনামূল্যে যে খাদ্যশস্য দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী তার সমালোচনা করে বলেন কেন্দ্রীয় সরকার যে রেশন দিচ্ছে রাজ্যের ৪০ শতাংশ গ্রাহক তার সুবিধা পাচ্ছেন না। একশ শতাংশ গ্রাহক যেন এই সুবিধা পায় সেই বিষয়টি দেখার জন্যে কেন্দ্রের কাছে দাবি জানিয়েছেন তিনি।
Related Articles
সত্যিই কি ম্যান মেড বন্যা , রাজ্যের অভিযোগ খারিজ করলো ডিভিসি।
কলকাতা, ৪ আগস্ট:- একটানা অতিবৃষ্টির জেরেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে ডিভিসি কর্তৃপক্ষ জানিয়েছে। রাজ্য সরকারকে আগাম না জানিয়ে জল ছড়াতেই রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে রাজ্য সরকার যে অভিযোগ করেছে তা খারিজ করে দিয়ে ডিভিসির তরফে এই মুহূর্তে তাদের জলাধারগুলি সাড়ে তিন লক্ষ কিউসেক জল ধরে রেখেছে বলে জানানো হয়েছে। […]
টানা বৃষ্টিতে দক্ষিনেশ্বর থেকে বলি ব্রিজ যাবার রাস্তায় ধস।
কলকাতা, ২৩ সেপ্টেম্বর:- অনবরত টানা বৃষ্টির ফলে দক্ষিনেশ্বর থেকে বালি ব্রিজ যাওয়ার ১০০ মিটারের রাস্তায় নেমেছে ভয়াবহ ধস। গতকাল রাতে বিষয়টি নজরে আসে। গাড়ি চালকদের সাথে সাথেই খবর দেওয়া হয় কর্তব্যরত স্থানীয় পুলিশ কর্মীদের। আজ সকাল থেকে পি, ডব্লিউ, ডি দফতরের উদ্যোগে যুদ্ধকালীন তৎপরতায় ধস কবলিত এলাকায় মেরামতির কাজ শুরু করা হলো। এই রাস্তাটি উত্তর […]
DRM অফিসের সামনে ধর্না।
হাওড়া,২৭ডিসেম্বর:- এবার বেশ কয়েক দফা দাবির ভিত্তিতে হাওড়ায় ডিআরএম অফিসের সামনে ধর্নায় বসলেন রেলের গার্ড এবং ড্রাইভাররা। শুক্রবার বিকেলে ধর্নার পাশাপাশি ডিআরএমের কাছে কাছে স্মারকলিপি জমা দেন তারা। শুক্রবার দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে এই ধর্না। এদিন পূর্ব রেলের অল ইন্ডিয়া লোকো রানিং স্টাফ অ্যাসোসিয়েশন (এআইলআরএসএ) এবং অল ইন্ডিয়া গার্ড কাউন্সিল (এআইজিসি) […]





