চিরঞ্জিত ঘোষ , ৩০ জুন:- শ্রীরামপুর সাংগঠনিক কিষান মোর্চার পক্ষ থেকে প্রবীর ভাণ্ডারীর ও রামকৃষ্ণ পালের নেতৃত্বে জাঙ্গিপাড়া বি,ডি,ও কে ১৫ দফা দাবী নিয়ে ডেপুটেশন দেয়। এই এলাকার মানুষ যেন ন্যায্য ক্ষতিপূরণ পায়। দীর্ঘদিন ধরে বিজেপি কর্মীরা ক্ষতিপূরণের দাবি করলেও প্রশাসন কোনো সহযোগিতা করছে না । বাধ্য হয়েই মানুষের গণতান্ত্রিক অধিকার সুপ্রতিষ্ঠিত করার জন্যই তাদের ডেপুটেশন। দাবি পূরণ না হলে আগামীদিনে গণতান্ত্রিক উপায়ে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে তারা। পাশাপাশি আমফানের ক্ষতিপূরণে স্বজনপোষণের অভিযোগ তুলে পঞ্চায়েত অফিস ঘেরাও করল ভারতীয় জনতা পার্টি। প্রসঙ্গত সব জায়গাতেই একই অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। আজ সেই অভিযোগ তুলেই পান্ডুয়া পঞ্চায়েত অফিস ঘেরাও করল বিজেপির কর্মী-সমর্থকেরা। আরও অভিযোগ ১০০ দিনের কাজে বাইরে থেকে লোক নিয়েছে কাজ করানো হচ্ছে। অভিযোগ আমফানে ক্ষতিগ্রস্তদের ফর্মে বিজেপির পঞ্চায়েত সদস্যদের সই করানো হয়নি। আজ তারই প্রতিবাদে সকাল থেকেই পঞ্চায়েত অফিস ঘেরাও করে চলে বিক্ষোভ।
Related Articles
করোনা মোকাবিলায় হাসপাতালের সামনেই চিকিৎসক ও নার্সদের থাকার ব্যবস্থা করতে চলেছে রাজ্যসরকার।
প্রদীপ সাঁতরা,২৩ মার্চ:- লকডাউনের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসকদের হাসপাতালের সামনে রাখতে উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রের খবর মুখ্যমন্ত্রী এব্যাপারে রাজ্যের মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী মনে করছেন করোনায় আক্রান্তদের চিকিৎসা করতে গিয়ে পর্যাপ্ত বিশ্রাম পাচ্ছেন না চিকিৎসক ও নার্সরা। তারউপর লকডাউনের ফলে নার্সদের অনেককেই বাড়িতে যেতে অসুবিধে হবে। আর বাড়িতে গেলে তাদের হাসপাতালে […]
পাড়ার ক্লাবে নয়, গত সাত বছর ধরে বাড়িতেই থিমের মন্ডপ বানিয়ে পুজো করে আসছেন সালকিয়ার দাস পরিবার।
হাওড়া,২৮ জানুয়ারি:- আমরা মূলত পাড়ার ক্লাবে বা বারোয়ারিতে থিম পুজো দেখে অভ্যস্ত। কিন্তু, বসত বাড়িতেই যদি মস্ত থিমের মন্ডপ বানিয়ে পুজো হয় তা একটু অন্য স্বাদের বইকি। হ্যাঁ, হাওড়ার সালকিয়ার দাস পরিবার গত সাত বছর ধরে বাগদেবীর পুজোয় বাড়ির মধ্যেই থিমের মন্ডপ গড়ে তাক লাগিয়ে দিয়েছেন গোটা অঞ্চলে। বাড়ির পুজোয় যেখানে সাবেকিয়ানা দেখে আমরা […]
অন্তর্বর্তী বাজেটে নতুন প্রকল্প-প্রতিশ্রুতির বন্যা মমতার , প্রহসন বলে কটাক্ষ বিরোধীদের।
কলকাতা , ৫ ফেব্রুয়ারি:- চ্যালেঞ্জের বিধানসভা ভোটের আগে রাজ্য সরকারের শেষ অন্তর্বর্তী বাজেটে চমকের প্রত্যাশা করেছিল সব মহল।সেই প্রত্যাশা কে ছাপিয়ে গিয়ে তিন মাসের অন্তর্বর্তী বাজেটে একাধিক নতুন প্রকল্পের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন প্রকল্প ঘোষণার পাশাপাশি বাজেট বক্তৃতার পুরোটা জুরে নির্বাচনী ইশতেহারের ধারে একের পর এক প্রতিশ্রুতি শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর কণ্ঠে।এমনকি, বাজেট […]



