স্পোর্টস ডেস্ক , ২৯ জুন:- তিন দশক পর ইপিএল জিতেছে লিভারপুল। সাত ম্যাচ বাকি থাকতেই সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছে ক্লপের দল। তিন দশক অপেক্ষার পর প্রিয় দলের ইপিএল জেতার আনন্দে রাস্তায় বাঁধনছাড়া উচ্ছ্বাসে মাতেন লিভারপুল সমর্থকরা। করোনা আবহে সামাজিক দূরত্বের নিয়ম শিকেয় তুলে পার্টিতে মজে থাকেন তাঁরা। লাঠিচার্জ করেও থামানো যায়নি সমর্থকদের উল্লাস। ১৫ জনকে গ্রেপ্তার পর্যন্ত করেছে পুলিস। করোনা পরিস্থিতির মধ্যে লিভারপুল সমর্থকদের উল্লাসকে কিছুতেই মেনে নিতে পারছে না স্থানীয় প্রশাসন। রাস্তায় সমর্থকদের এই উল্লাস বন্ধ না হলে কড়া পদক্ষেপ নিতে পারে প্রশাসন। সেক্ষেত্রে বাকি তিনটি হোম ম্যাচ অ্যানফিল্ডের পরিবর্তে নিরপেক্ষ কোনও মাঠে খেলতে হবে লিভারপুলকে। এমনকি শেষ হোম ম্যাচের পর অ্যানফিল্ডে ইপিএল ট্রফি তোলার সুযোগও হারাতে হবে লিভারপুল ফুটবলারদের। রেডস সমর্থকদের রাস্তায় বাঁধনছাড়া উচ্ছ্বাস বন্ধ না হলে এমনই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে।
Related Articles
২০২৪ লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা
কলকাতা, ১০ মার্চ:- কোচবিহার – জগদীশচন্দ্র বসুনিয়া আলিপুরদুয়ার – প্রকাশচিক বরাইক জলপাইগুড়ি – নির্মলচন্দ্র রায় দার্জিলিং – গোপাল লামা রায়গঞ্জ – কৃষ্ণ কল্যানী বালুরঘাট – বিপ্লব মিত্র মালদা (উত্তর) – প্রসূন ব্যানার্জী মালদা (দক্ষিণ) – শাহনাওয়াজ আলি রেহমান জঙ্গিপুর – খলিলুর রহমান বহরমপুর – ইউসুফ পাঠান মুর্শিদাবাদ – আবু তাহের খান কৃষ্ণনগর – মহুয়া মৈত্র […]
শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার টাইপু চা বাগানে কিশোরের মৃত্যু ঘিরে ব্যাপক বিক্ষোভ।
শিলিগুড়ি , ১৮ আগস্ট:- শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের টাইপু চা বাগানের হাটখোলা লাইনে ছয় বছরের কিশোরের পায়ে সংক্রমিত হয়ে মৃত্যু হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল । মৃত কিশোরের নাম এসওয়ান্ত লোকার(৬) । জানা গিয়েছে যে বিগত তিন বছর থেকে পায়ের সংক্রমনের সমস্যায় ভুগছিল । এরপর স্থানীয়রা একটি স্বেচ্চাসেবী সংস্থাকে চিকিৎসার করার জন্য বলেন […]
ডুরান্ডের প্রতিশোধ, গোকুলামকে হারাল মোহনবাগান।
অঞ্জন চট্টোপাধ্যায়,১৬ ডিসেম্বর:– ডুরান্ডের ফাইনালে এই গোকুলামের কাছ পরাস্ত হয়েই ট্রফি হাতছাড়া হয়েছিল। তাই সোমবার কল্যাণীতে মোহনবাগানের কাছে লড়াইটা ছিল বদলার। ফ্রান গঞ্জালেজের সৌজন্যে পূরণ হল সেই লক্ষ্য। স্প্যানিশ তারকার জোড়া গোলের সৌজন্যে ডার্বির আগে জয়ের ছন্দ ধরে রাখল মোহনবাগান। ডুরান্ডে বিপক্ষের ত্রাস হয়ে উঠেছিলেন গোকুলামের মার্কাস। তাই এদিনও মোহনবাগানের ম্যাচটা ছিল ত্রিনিদাদ টোবাগো […]





