চিরঞ্জিত ঘোষ , ২৯ জুন:- হুগলি জেলার ডানকুনি হাউসিং মোড়ে সেভ ট্রি সেভ ওয়ার্ল্ডের পক্ষে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হল। উড়িষ্যার কালাহান্ডির খান্ডুলমালি জঙ্গলকে রাতের অন্ধকারে লকডাউনের মধ্যেই কেটে সাফ করার প্রতিবাদে সভা। উপস্থিত ছিলেন জেলার সংস্থার সম্পাদক সেখ মাবুদ আলী, সর্বভারতীয় সভাপতি আবু আজাদ সহ সবুজ সৈনিকের দল। সেভ ট্রি সেভ ওয়ার্ল্ড বিভিন্ন জেলায় জেলায় এই প্রতিবাদ সভা করে চলেছে।এছাড়া পথ চলতি অনেক মানুষ এই সভায় এসে যোগ দেন, সবার সহযোগিতায় সকলে গর্জে উঠেন সবুজ ধ্বংসের বিরুদ্ধে। তাদের আরও দাবি যে ১৯১ টি সবুজ ধংসের প্রোজেক্ট পাশ করা হয়েছে তা বাতিল করতে হবে এবং যে ৯০ টি পরিবারকে উৎখাত করা হয়েছে তাদের ওখানেই স্থায়ীভাবে বসবাস করা ব্যবস্থা করে দিতে হবে।
Related Articles
বায়রনের শপথেও জারি আঁতাত বিতর্ক
কলকাতা, ২২ মার্চ:- বাম সমর্থিত কংগ্রেস বিধায়কের শপথের পরই নজিরবিহীন ভাবে বায়রনের হাতে একগুচ্ছ ফুল দিয়ে উষ্ণ অভিনন্দন ও সম্বর্ধনা দেওয়া হয় বিজেপির তরফে। তাঁকে অভিনন্দন জানান বিজেপির তিন বিধায়ক বঙ্কিম ঘোষ, সত্যেন রায় ও অম্বিকা রায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্দেশেই বিজেপি বিধায়কের তরফে বায়রনকে শুভেচ্ছা বলেই জানা যাচ্ছে। যা খুব তাৎপর্যপূর্ণ। সাগরদিঘি উপনির্বাচনে […]
প্রকাশ্য দিবালকে পুরসভার অস্থায়ী কর্মীকে বন্দুক ঠেকিয়ে খুনের চেষ্টা শ্রীরামপুরে।
হুগলি, ১১ সেপ্টেম্বর:- প্রকাশ্য দিবালকে পুরসভার এক অস্থায়ী কর্মীকে বন্দুক ঠেকিয়ে খুনের চেষ্টার অভিযোগে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে শ্রীরামপুরের কাটা পোলে। ধৃতের নাম অপূর্ব বাগ। বাড়ি রাইল্যান্ড রোডে। অভিযুক্তকে সোমবার শ্রীরামপুর আদালতে তোলা হবে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর এদিন দুপুরে কাটা পোলের রাস্তা ধরে প্রবাসনগরের বাড়িতে ফিরছিলেন পুরসভার অস্থায়ী […]
দুগ্ধপোষ্য শিশুকে কোলে নিয়েই গ্রাম পঞ্চায়েতে নমিনেশন দিলেন প্রার্থী।
হাওড়া, ১৩ জুন:- তীব্র দাবদাহে ১ মাস ১০ দিনের দুগ্ধপোষ্য শিশুকে নিয়ে হাওড়ার জগৎবল্লভপুর ব্লক অফিসে মনোনয়ন জমা করলেন নস্করপুর পঞ্চায়েতের ৪৯ নম্বর বুথের প্রার্থী সুচেতনা মণ্ডল। তিনি বলেন, বর্তমানে শিক্ষিতদের বেকার বানিয়ে রেখেছে এই সরকার। আমি নিজেও বিএড করেছি। কিন্তু এখনও চাকরি পাইনি। শিক্ষিত যুবকদের চাকরির দাবীতেই আমার এই লড়াই। এই লড়াইয়ে আমার শিশুও […]






