হুগলি , ২৮ জুন:- রবিবার হুগলির চন্ডীতলার ভগবতীপুর বিজেপির পক্ষ থেকে আম ফান ঝড়ে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিলি করা হয । আসেন বিজেপির বিশিষ্ট নেতা দিলীপ সিং। এলাকার যে সমস্ত মানুষের বাড়ি ভেঙে গেছে তাদের হাতে বেশ কিছু ত্রিপল তুলে দেন দিলীপ সিং। পরে সাংবাদিকদের তিনি জানান আমাদের রাজ্য সরকার নিজেদের ইগোর জন্য সাধারণ মানুষ বহু কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন। আয়ুষ্মান ভারত আবাস যোজনা প্রভৃতি যে জনকল্যাণমুখী কেন্দ্রীয় প্রকল্প গুলো আছে তা রাজ্যের লাগু করতে দেয়া হচ্ছে না এ ব্যাপারে তিনি সাধারণ মানুষের কাছে আবেদন করেন আপনাদেরএর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। কেন সাধারণ মানুষ এই সমস্ত কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত হবে । শুধুমাত্র রাজ্য সরকারের এক গুয়ামীর জন্য।
Related Articles
রাজ্যে জেলাশাসক স্তরে রদবদল।
কলকাতা , ১২ মে:- রাজ্যে জেলাশাসক স্তরে রদবদল হলো। বীরভূম জেলার নতুন জেলাশাসক হলেন বিধানচন্দ্র রায়। তিনি খাদ্য দপ্তরের যুগ্ম সচিব ছিলেন। এখনকার জেলাশাসক ডিপি কারানাম ক্ষুদ্র ও কুটীর শিল্প দপ্তরের অধিকর্তা হলেন। এই দায়িত্বে ছিলেন নিখিল নির্মল। তাঁকে বস্ত্র অধিকর্তা করা হলো। হাওড়া পুরসভার কমিশনার অভিষেক তিওয়ারিকে স্বাস্থ্য দপ্তরের যুগ্ম সচিব করা হলো। তাঁর […]
জাতীয় সংগীতের অবমাননার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।
কলকাতা, ৩০ নভেম্বর:- এবার জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে৷ বুধবার ধর্মতলায় বিজেপির প্রতিবাদ সভা হচ্ছিল৷ সেই সময় বিধানসভায় ধরনায় বসেন তৃণমূল বিধায়করা৷ সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়৷ এই ধরনার শেষ পর্যায়ে জাতীয় সঙ্গীত গাইবার নির্দেশ দেন নেত্রী৷ তাঁর নির্দেশ মেনে তৃণমূলের বিধায়করা জাতীয় সঙ্গীত গাইতে শুরু করেন৷ সেই সময় বিরোধী দলের বিধায়করা […]
দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন লোকাল ট্রেনের যাত্রীরা।
হাওড়া, ১ সেপ্টেম্বর:- দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন যাত্রীরা। রবিবার সাঁতরাগাছি থেকে শালিমার যাচ্ছিল লোকাল ট্রেন। বেতর লেভেল ক্রসিংয়ের কাছে সিগনাল পোস্ট থেকে বিপজ্জনক ভাবে বেরিয়েছিল লোহার অ্যাঙ্গেল। দিক নির্দেশের জন্য ব্যবহার করা হয় সেই অ্যাঙ্গেল। তাতেই ঘষা খেতে খেতে চলছিল ট্রেন। এর ফলে আহত হতে পারতেন যাত্রীরা। তৎপর হয়ে ট্রেন থামিয়ে দেন চালক। রেলকর্মীরা […]





