হাওড়া , ২৬ জুন:- হাওড়া পুরসভার বিদায়ী পুরবোর্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলার মুনমুন মুখোপাধ্যায়ের ( ৪৯ ) জীবনাবসান হয়েছে। তিনি ২০১৩ সালে পুরসভার ৪৮ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে নির্বাচিত হন। ওয়ার্ডের জন্য তিনি বহু উন্নয়নমূলক কাজ করে গেছেন। গত কয়েক মাস ধরে তিনি গলব্লাডারের ক্যানসারে ভুগছিলেন। ভর্তি ছিলেন হাওড়ার আন্দুল রোডের একটি বেসরকারি হাসপাতালে। বৃহস্পতিবার সেখানেই তাঁর মৃত্যু হয়। রাতেই খবর ছড়িয়ে পড়তে শোকে ভেঙে পড়েন দলের নেতা কর্মী থেকে শুরু করে অঞ্চলের মানুষ। ‘কন্যাসম মুমমুনকে হারালাম’ বলে শোকজ্ঞাপন করেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। আজ শুক্রবার সকালে বাড়িতে এসে শোকজ্ঞাপন করে যান রাজ্যের মন্ত্রী অরূপ রায়। এদিন বাড়ি থেকে মরদেহ বরো অফিস, হাওড়া পুরভবনে নিয়ে যাওয়া হলে সেখানে সকলে শেষ শ্রদ্ধা জানান। হাওড়ায় বাঁশতলা শ্মশানঘাটে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। উল্লেখ্য, মুনমুন মুখোপাধ্যায়ের পিতা জটু লাহিড়ী হাওড়ার শিবপুর এলাকার তৃণমূল কংগ্রেসের প্রবীণ বিধায়ক।
Related Articles
কোজাগরী লক্ষ্মীপূজায় থিমের মন্ডপ হাওড়ার বাগনানে।
হাওড়া, ২৮ অক্টোবর:- হাওড়া বাগনানের সার্বজনীন লক্ষ্মীপুজোয় থিমের রমরমা। বাঙ্গালপুর কালীমাতা ব্যায়াম সমিতির পুজোর এবার পঞ্চম বর্ষ। এদের থিম ধনধান্য পুষ্প ভরা। মণ্ডপের চারিদিকে ফুল আর ফুল দিয়ে তৈরি হয়েছে পুরো মন্ডপ। পাশাপাশি মায়ের রূপে এখানে বৌদ্ধ মূর্তি। আর মা লক্ষ্মী ধন এবং সম্পদের দেবী তাই মায়ের চারপাশ থেকে কলস থেকে বেরোচ্ছে সম্পদ ও শস্য। […]
কমিশনে নিয়োগ তিন নতুন অফিসার আজ দ্বায়িত্ব গ্রহন করছে।
রিংকা পাত্র , ১০ ফেব্রুয়ারি:- মঙ্গলবার সিইও অফিসে তিন জন কর্মকর্তাকে নয় দিনের অপসারণের পর তাদের জায়গায় নতুন কর্মকর্তা নিয়োগ করেছে ভারতের নির্বাচন কমিশন। বিজিত কুমার ধর বর্তমানে উপজাতীয় উন্নয়ন বিভাগের বিশেষ সচিব পদে শৈবাল বর্মণের জায়গায় অতিরিক্ত সিইও পদে পদে স্থলাভিষিক্ত হয়েছেন, শৈবাল বর্মন রাজ্যের অর্থ বিভাগে অতিরিক্ত সচিব হবেন। একইভাবে অরিন্দম নিয়োগীকে এখন […]
লটারিতে রাতারাতি ভাগ্য বদল পরিযায়ী শ্রমিকের।
মালদা, ১৭ জানুয়ারি:- এক লটারিতেই রাতারাতি ভাগ্য বদল। ছিলেন পরিযায়ী শ্রমিক,হয়ে গেলেন কোটিপতি। গল্প হলেও সত্যি! সদ্য কোটিপতি হওয়া যুবকের নাম মুন্না আলি (৩০)। তার বাড়ি হরিশ্চন্দ্রপুরের মারাডাঙ্গি। বৃহস্পতিবার বিকেলে ভবানীপুর ব্রীজ মোড়ে টিকিট বিক্রেতা ইসারুল হকের কাছ থেকে ১৫০ টাকা দিয়ে ২৫ সেম ডিয়ার লটারি টিকিট কাটেন মুন্না। সন্ধ্যায় ফলাফল আসার পর টিকিটের নম্বর […]








