স্পোর্টস ডেস্ক , ২৪ জুন:- বৃহস্পতিবার ফের জরুরি বৈঠক আইসিসির। টি-২০ ক্রিকেট বিশ্বকাপের পাশাপাশি আইপিএলের ভবিষ্যৎ কী তাও লক্ষ্মীবারে জানা যেতে পারে। বিশ্বকাপ স্থগিত হলে ২০২০ সালে আইপিএলে হওয়ার আশা রয়েছে। বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে আইসিসির সদস্য দেশগুলি বৈঠক করবে। সেই সঙ্গে এই বৈঠকে আইসিসি’র পরবর্তী চেয়ারম্যান নির্বাচন প্রক্রিয়া নিয়েও আলোচনা হবে। ইতিমধ্যে ক্রিকেট অস্ট্রেলিয়া আইসিসিকে এবছর বিশ্বকাপ করা ঝুঁকিপূর্ণ বলে জানিয়ে দিয়েছে। ফলে আইসিসির কাছে টুর্নামেন্ট স্থগিত করা ছাড়়া আর কোনও বিকল্প নেই। অন্যদিকে অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত করেছে বিসিসিআই। অন্যদিকে ফুটবলে কোপা-ইউরো কাপ থেকে অলিম্পিক ২০২১ সালে পিছিয়ে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে করোনার ঝুঁকি এড়াতে শেষ পর্যন্ত কি ২০২০ টি-২০ ক্রিকেট বিশ্বকাপও পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে? বৃহস্পতিবার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসির বৈঠকে সেই উত্তর জানা যেতে পারে।
Related Articles
হাওড়া শহরের ড্রেনেজ সিস্টেম নিয়ে নেদারল্যান্ডসের বিশেষজ্ঞের পরামর্শ নেবে পুরনিগম।
হাওড়া, ১ নভেম্বর:- হাওড়া শহরের ড্রেনেজ সিস্টেমকে আগামী দিনে কীভাবে আরও উন্নত করা যায় তা নিয়ে নেদারল্যান্ডসের বিশেষজ্ঞ ডঃ পিটার পল ভ্যান মিলের পরামর্শ নিতে চলেছে হাওড়া পুরনিগম কর্তৃপক্ষ। জানা গেছে, উনি নেদারল্যান্ডসের ড্রেনেজ বিষয়ক বিশেষজ্ঞ। সেচ দফতর এই কাজে বিশেষ দায়িত্ব নিয়েছে। হাওড়া শহরে জল জমার যে দীর্ঘদিনের সমস্যা রয়েছে তা নিরসনের জন্য ওই […]
খালি মালগাড়িতে উদ্ধার নাবালকের মৃতদেহ, চাঞ্চল্য হাওড়ার ভট্টনগর স্টেশনে।
হাওড়া, ২৭ আগস্ট:- খালি মালগাড়িতে উদ্ধার নাবালকের মৃতদেহ, চাঞ্চল্য হাওড়ার ভট্টনগর স্টেশনে। খালি মালগাড়িতে এদিন রুটিন চেকিংয়ের সময় সেখান থেকে উদ্ধার হয় আট বছরের ওই নাবালকের মৃতদেহ। এই ঘটনায় রবিবার সকালে চাঞ্চল্যের সৃষ্টি হয় হাওড়ার ভট্টনগর রেল স্টেশনে। জানা গেছে, বর্ধমান সাইড থেকে গাড়িটি ঢুকেছিল। রেল পুলিশ দেহটি উদ্ধারের পর লিলুয়া থানায় খবর দেয়। লিলুয়া […]
হিন্দুস্থান মোটরের জমিতে টিটাগড় ওয়াগান কারখানা!
হুগলি, ১৪ জুলাই:- হিন্দ মোটরের হিন্দুস্থান মোটর কারখানা বন্ধ হয়ে যায় ২০১৪ সালে। অ্যাম্বাসাডার গাড়ি উৎপাদন বন্ধ হলেও জমির একাংশে টিটাগড় ওয়াগন কারখানায় রেলের কোচ তৈরী হতে থাকে। মেট্টো রেলের কোচ তৈরীর পাশাপাশি ইএমইউ এর এসি কোচ তৈরীর বরাত পায় টিটাগড় ওয়াগন। তার জন কারখানা সম্প্রসারন প্রয়োজন হয়ে পরে। রাজ্য সরকার হিন্দুস্থান মোটরের জমি ২০২২ […]






