নবান্ন , হাওড়া , ২৪ জুন:- চলতি সমস্ত ছাড় বজায় আরও একমাস লকডাউন চলবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানিয়েছেন। নবান্নে আজ সর্বদলীয় বৈঠকে রাজ্যে লকডাউন চালিয়ে যাওয়া হবে বলে তিনি ঘোষণা করেন পরে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, যেভাবে সারা দেশে করোনা সংক্রমণ ছড়াচ্ছে ,তাতে এই লকডাউন বাড়ানো ছাড়া অন্য কোনও উপায় নেই। সেই কারণেই সবার সঙ্গে বৈঠক করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, এমনিতেই ৩১ জুলাই পর্যন্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকছে। তবে উচ্চমাধ্যমিকের বাকি থাকা তিনটি পরীক্ষা হবে। এদিনের বৈঠকে সমস্ত বিরোধী দলের নেতারাই সংক্রমণ রুখতে সরকারের কাজে সাহায্য করার আশ্বাস দিয়েছেন বলে মুখ্যমন্ত্রী জানান। এছাড়াও, সারা রাজ্যের ছাত্র-ছাত্রী এবং সাধারণ মানুষের মধ্যে বিলি করতে রাজ্য সরকার ৩ কোটি মাস্কের অর্ডার দিয়েছে বলেও তিনি জানান।
Related Articles
অসহায় মানুষদের আইনি পরামর্শ প্রদানে প্রশংসনীয় উদ্যোগ কানাইপুর পঞ্চায়েতের।
তরুণ মুখোপাধ্যায়, ২৫ মার্চ:- অসহায় মানুষদের আইনি পরামর্শ প্রদানের ক্ষেত্রে প্রশংসনীয় উদ্যোগ নিল হুগলির কোন্নগরের কানাইপুর গ্রাম পঞ্চায়েত। প্রতিমাসের ২৫ তারিখে এই পঞ্চায়েতে জেলার বিশিষ্ট আইনজ্ঞদের পরামর্শ পাবেন মানুষেরা। শুধুমাত্র কানাইপুর নয় যে কোন জায়গার মানুষরা এই আইনি পরামর্শ শিবিরে এসে পরামর্শ নিতে পারবেন। এ বিষয়ে বলতে গিয়ে কানাইপুর গ্রাম পঞ্চায়েতে প্রধান আচ্ছে লাল যাদব […]
পয়েন্ট টেবিলের ৮ নম্বরে ধোনির চেন্নাই, ট্রোলিং-এ জেরবার দল
স্পোর্টস ডেস্ক , ৩০ সেপ্টেম্বর:- সময়টাই একেবারেই ভালো যাচ্ছে না চেন্নাইয়ের। টানা দুই ম্যাচ হেরে ধোনির দল এখন পয়েন্ট টেবিলে ৮ নম্বরে নেমে এসেছে। মুম্বইয়ের বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু করলেও পরের দুই ম্যাচে রাজস্থান ও দিল্লির কাছে হেরে বসেছে দল। যারপর চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজির পয়েন্ট টেবিলের ৮ নম্বরে নেমে যাওয়া নিয়ে শুরু ট্রোলিং। ৩ ম্যাচ […]
হাওড়ার শিবপুর সমবায় ব্যাঙ্কের নির্বাচনে সব আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের জয়।
হাওড়া, ২৬ নভেম্বর:- সমবায় ব্যাঙ্কের নির্বাচনেও তৃণমূলের জয়ের ধারা অব্যাহত। হাওড়ার শিবপুর সমবায় ব্যাঙ্কের নির্বাচনে ২২টি জোনের ৬০টি আসনের প্রতিদ্বন্দ্বিতায় সবকটিতেই তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। গত ১৮ এবং ১৯ শে নভেম্বর এই আসনগুলির মনোনয়ন জমা দেওয়ার তারিখ ছিল। ২১ তারিখ ছিল স্ক্রুটিনি। এরপর ২২ তারিখ তৃণমূল কংগ্রেসকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হয়। […]





