হুগলি , ২২ জুন:- কাঁকুড়গাছির অক্ষরা গোল্ড রামকৃষ্ণ সমাধি রোডের অভিজাত আবাসনে খুন। শাশুড়িকে খুন করার অভিযোগ জামায়ের বিরুদ্ধে। খুনের পর আত্মঘাতী হন জামাই অমিত। ঘটনাস্থলে ফুলবাগান থানার পুলিশ ও লালবাজারের হোমিসাইড শাখা। জানা গেছে আজ সন্ধ্যে বেলায় শাশুড়ি ললিতা ঠনঠনিয়ার সাথে দেখা করতে আসেন জামাই অমিত। বেশ কয়েক মাস ধরে জামাই অমিতের সাথে মেয়ে শিল্পার বিবাহ বিচ্ছেদ নিয়ে ঝামেলা চলছে। অমিত ও তার স্ত্রী দুজনেই পেশায় চাটার একাউন্টেট। শাশুড়ী ও শ্বশুরের সাথে কথা বলার সময় আচমকাই পিস্তল বার করে গুলি চালিয়ে দেয় অমিত। শ্বশুরকে লক্ষ্য করেও গুলি চালায় সে। কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে রক্ষা পান তিনি। এরপর অভিযুক্ত আত্মঘাতী হন। সন্ধে ছটা নাগাদ গুলির আওয়াজ শুনতে পান প্রতিবেশীরা। কী কারণে এই ঘটনা ঘটালো , তার তদন্ত শুরু করেছে পুলিশ। পুরো আবাসনে পুলিশ ছয়লাপ। আবাসনে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না ও বেরোতেও দেওয়া হচ্ছে না। ফরেনসিক দল আসবে বলে জানা গেছে।
Related Articles
তৃণমূল বিধায়ক সুকুমার হাঁসদার অকাল প্রয়াণে শোকস্তব্ধ ঝাড়গ্রামবাসী !
ঝাড়গ্রাম, ২৯ অক্টোবর:- অকাল প্রয়াণ পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকার তথা ঝাড়গ্রামের তৃণমূলের বিধায়ক ডাক্তার সুকুমার হাঁসদার, শোকস্তব্ধ ঝাড়গ্রামবাসী ! মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। বৃহস্পতিবার সকালে কলকাতার বেসরকারি হাসপাতালে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। স্কিন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তিনি। রাজনৈতিক পরিবারে বড় হয়ে ওঠেছেন সুকুমার হাঁসদা। বাবা সুবোধ হাঁসদা ছিলেন কংগ্রেসের ঝাড়গ্রাম লোকসভার […]
দুবছর বন্ধ থাকার পর ফের এবছর ফিরছে কৃষক রত্ন পুরস্কার।
কলকাতা, ১০ মে:- করোনার কারণে দুবছর বন্ধ থাকার পর এবছর ফিরছে ‘কৃষক রত্ন’ পুরস্কার। nআগামী ১৭মে পশ্চিম মেদিনীপুরের প্রশাসনিক বৈঠক থেকে কৃষকরত্ন পুরস্কার দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোট ৩৪২জন কৃষক ওই পুরস্কার পাবেন। করোনার জন্য দু’বছর বন্ধ থাকার পর এবছর ফের তা দেওয়া হচ্ছে। প্রতিটি ব্লক থেকে একজন করে কৃষক এই পুরস্কার পাবেন। কৃষিমন্ত্রী সোনারপুর […]
মিড ডে মিলের চালে পোকা, স্কুলে তালা লাগিয়ে বিক্ষোভ অভিভাবকদের।
হুগলি, ৮ জানুয়ারি:- মিড ডে মিলের চালে থিক থিক করছে পোকা। অভিবাকরা দেখতে পেয়েই স্কুলে তালা লাগিয়ে বিক্ষোভ অভিভাবকদের। ঘটনা তারকেশ্বরের চাপাডাঙ্গা এলাকার সদ্দার পাড়া অঙ্গনয়ারী কেন্দ্রের। অভিভাবকদের অভিযোগ, আজ স্কুলে তাদের সন্তানদের যখন স্কুলে দিতে আসেন তখন তাদের নজরে পড়ে রান্নাঘরে। যে চাল রান্নার জন্য বার করা হচ্ছিল তাতে থিক থিক করছে পোকা। এক […]





