হাওড়া , ২১ জুন:- লাদাখে ভারত – চিন সীমান্তে বিনা প্ররোচনায় চিনা হামলায় ২০ জন ভারতীয় সেনা নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে রবিবার ‘জন আক্রোশ র্যালি’ হল হাওড়ায়। এদিন বিকালে শিবপুর ফজির বাজার থেকে অঞ্জনী পুত্র সেনা সংগঠনের উদ্যোগে ওই মিছিল হয়। শহীদদের স্মরণের পাশাপাশি এদিন চিনা দ্রব্য বয়কটের ডাক দেওয়া হয়। বিনা প্ররোচনায় আন্তর্জাতিক সীমান্তে চিন ভারতীয় সেনার উপর যে হামলা চালিয়েছে তাতে ২০ ভারতীয় সেনা শহীদ হয়েছেন। এর প্রতিবাদেই চিনা প্রোডাক্ট বয়কটের দাবিতে সরব হন উদ্যোক্তারা। মিছিল শেষ হয় হাওড়া ময়দান বঙ্গবাসী মোড় সংলগ্ন এলাকায়। সেখানে চিনা প্রেসিডেন্টের কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখায় অঞ্জনী পুত্র সেনা কর্মীরা। পোড়ানো হয় চিনা প্রোডাক্ট।
Related Articles
বাংলা সহায়তা কেন্দ্রগুলির পরিকাঠামোর উন্নয়নে জোর দিলো রাজ্য সরকার।
কলকাতা, ৬ জুলাই:- রাজ্য সরকার বাংলা সহায়তা কেন্দ্রগুলির পরিকাঠামো উন্নয়নের দিকটি দ্রুত কার্যকরী করার জন্য জেলা শাসক এবং পুরকমিশনারদের চিঠি দিয়েছে। মূলত বিভিন্ন সরকারি পরিষেবা সহজে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য রাজ্য সরকার গত বছরের অক্টোবর মাসে বিজ্ঞপ্তি জারি করে এই কেন্দ্রগুলি তৈরি করলেও ইন্টারনেট, কম্পিউটার, বিদ্যুৎ সংক্রান্ত সমস্যার মতো বিভিন্ন পরিকাঠামোগত ত্রুটি থাকায় […]
রাজ্যে ইন্ডিয়া জোট নিয়ে সন্দেহ প্রকাশ বিমান বসুর।
হুগলি, ৮ অক্টোবর:- ফিরহাদ হাকিম মদন মিত্রের বাড়ি সহ বারোটি জায়গায় সিবিআই অভিযান নিয়ে বিমান বসু। সিবিআই অভিযান অনেক আগেই হওয়া উচিত ছিল। যখন অয়ন শীলের থেকে তথ্য পাওয়া গিয়েছিল দেরি না করে যে নামগুলো পাওয়া গিয়েছিল সেই নাম ধরে ধরে দেখা উচিত ছিল। রেট চার্ট করে ড্রাইভার থেকে শুরু করে গ্রুপ ডি, অন্যান্য কর্মচারী […]
সম্পত্তি কেনাবেচায় স্টাম্প ডিউটির ছাড় তুলে নিল রাজ্য।
কলকাতা, ১ জুন:- কোভিড অতিমারি পর্ব এখন অতীত। লক ডাউন, আনলক পর্ব পেরিয়ে বহুদিন ধরেই পুরোপুরি স্বাভাবিক ছন্দে ফিরেছে জনজীবন। তাই কোভিড কালে শুরু হওয়া সম্পত্তি কেনা বেচায় স্ট্যাম্প ডিউটি ছাড় তুলে নিল রাজ্য সরকার। স্ট্যাম্প ডিউটিতে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ২ শতাংশ ছাড় দেওয়ার কথা বলা হয়েছিল। ১ জুলাই, সোমবার থেকে ছাড় তুলে […]








