হাওড়া , ১৯ জুন:- করোনা প্রতিরোধে হাওড়ায় মাস্ক বিলি করল হাওড়া সিটি পুলিশ। দাশনগর ট্রাফিক গার্ডের তরফ থেকে ওই কর্মসূচি নেওয়া হয়। করোনা মহামারী প্রতিরোধে স্যানিটাইজেশনের পাশাপাশি পথচলতি সাধারণ মানুষের হাতে মাস্ক তুলে দেন ট্রাফিক গার্ডের কর্মীরা। দাশনগর ট্রাফিক গার্ডের আইসি বিপ্লব মন্ডল বলেন, শুধু আজই নয়, গত কয়েকদিন ধরেই লাগাতার এই কর্মসূচি চলছে। চ্যাটার্জিপাড়া, বেলেপোল, ইছাপুর সহ বিভিন্ন এলাকায় এই কর্মসূচি লাগাতার চলছে। মূলত যারা রাস্তায় বেরিয়ে মাস্ক ব্যবহার করছেন না তাদের সচেতন করতে আমরা তাদের হাতে এই মাস্ক তুলে দিচ্ছি। সকলকে সচেতন করা হচ্ছে। এলাকায় স্যানিটাইজেশনের পাশাপাশি এই মাস্ক বিলি করা হচ্ছে।
Related Articles
প্রান্তিক চাষীদের পাশে দাঁড়াতে বাড়তি ধান সংগ্রহের সিদ্ধান্ত রাজ্য সরকারের।
কলকাতা, ২৬ এপ্রিল:- ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের পাশে দাঁড়াতে রাজ্য সরকার খরিফ মরশুমের আগে বাড়তি ধান সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে। বিজ্ঞপ্তি জারি করে প্রতিটি জেলার জন্য ধান সংগ্রহের নতুন লক্ষ্য মাত্রা ধার্য করে দেওয়া হয়েছে। খাদ্যদফতর ছাড়া অতিরিক্ত ধান কেনার দায়িত্ব দেওয়া হয়েছে অত্যাশ্যকীয় পণ্য সরবরাহ নিগম ও বেনফেডকে। খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন অস্থায়ী শিবির ও […]
ডেঙ্গু নিয়ে সচেতনতার প্রচারে তিনটি ভ্রাম্যমাণ গাড়ির উদ্বোধন করেন মেয়র ফিরহাদ হাকিম।
কলকাতা , ১৩ আগস্ট:- একদিকে যখন করোনার দাপট ঠিক সেইসময় অন্যান্য বছরের মতো চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি। আজ সল্টলেকে নগরোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে তিনটি ভ্রাম্যমাণ গাড়ি ছাড়া হল। কেএমডিএর আবাসন এলাকায় সচেতনতা বাড়ানোর পাশাপাশি স্প্রে, ব্লিচিং পাউডার ছড়াবে। রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী তথা কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম তিনটি ভ্রাম্যমাণ গাড়ির উদ্বোধন করেন সল্টলেকের […]
আন্দোলনের নামে কাজে ফাঁকি, এইসব কর্মচারীদের আর্থিক জরিমানা করবে রাজ্য।
কলকাতা, ১৯ ডিসেম্বর:- রাজ্যের সরকারি কর্মচারীদের একাংশ কেন্দ্রের হারে মহার্ঘ্য ভাতা দেওয়ার দাবিতে আন্দোলন করে চলেছেন। সেই আন্দোলনের জেরে দেখা যাচ্ছে এক শ্রেনীর কর্মচারীরা অফিসে নামমাত্র উপস্থিতি দিচ্ছেন। কার্যত তাঁরা কোনও কাজই করছেন না। আন্দোলনের কথা বলে তাঁরা আদতে কাজে ফাঁকি মেরে বেড়াচ্ছেন। এই নিয়ে রাজ্যের শীর্ষ প্রশাসনিক স্তরে অভিযোগ গিয়েছে। এবার এই সব কর্মচারীদের […]








