হুগলি , ১৭ জুন:- অটোতে উঠলেই ধুতে হবে হাত,পরতে হবে মাস্ক। মাস্ক তো যাত্রী নিজেই মুখে পরে অটোয় চাপছেন। কিন্তু হাত ধোয়ার সাবান জল তো আর ব্যাগে করে নিয়ে যাওয়া সম্ভব না।তাই অটো চালকরাই ব্যবস্থা করলেন হ্যান্ড ওয়াশের। উত্তরপাড়া স্টেশন থেকে বালি খাল পর্যন্ত অটো চলে। সেই অটোতেই হ্যান্ড ওয়াশের ব্যবস্থা করা হয়েছে।অটো চালকের ডানদিকে প্লাস্টিকের পাইপ দিয়ে বানানো হয়েছে ওয়াটার ট্যাঙ্ক।তার উপর লিকুইড সাবানের কনটেনার রাখা।যাত্রীরা এলে তাদের হাত ধুয়ে তবেই অটোতে উঠতে দেওয়া হচ্ছে।করোনা থেকে বাঁচতে মাস্ক পড়ার পাশাপাশি বার বার হাত ধোয়ার কথা বলছেন চিকিৎসকরা।আনলক হওয়ার পর থেকে ধীরে স্বাভাবিক হচ্ছে গণপরিবহন।ট্রেন চালু না হওয়ায় কর্মস্থলে পৌঁছতে বাস অটোই ভরসা। কিন্তু সেখানেও সাবধানতা জরুরি।নিজেদের ও যাত্রীদের সুরক্ষার কথা ভেবে অভিনব এই ব্যবস্থা উত্তরপাড়ার অটো চালকদের।
Related Articles
হুগলিতে জেলাশাসকের দপ্তরে নির্বাচন কমিশনের পর্যবেক্ষক ডঃ বিশ্বনাথ।
হুগলি, ৩ ডিসেম্বর:- সর্বদলীয় বৈঠক করলেন হুগলি জেলার জন্য নিযুক্ত নির্বাচন কমিশনের অবজারভার ডঃ বিশ্বনাথ। হরিপাল, খানাকুল ও আরামবাগের বিএলও দের সঙ্গেও বৈঠক করেন। সর্বদলীয় বৈঠকে তৃণমূল বিজেপি সিপিআইএম সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পর্যবেক্ষক বিশ্বনাথ বলেন, কতটা কাজ হয়েছে, সেটা জানতে চাওয়া হয় বিএলও দের কাছে। যে কাজ বাকি আছে দ্রুত শেষ […]
রেড লাইট ভায়ওলেশন ডিটেকশন পদ্ধতি চালু হলো চন্দননগর কমিশনারেট এলাকায়।
সুদীপ দাস , ১৯ আগস্ট:- বারুইপুরের পর রাজ্য পুলিশের উদ্যোগে রেড লাইট ভায়ওলেশন ডিটেকশন পদ্ধতি চালু হলো চন্দননগর কমিশনারেট এলাকায়। ট্রাফিক নিয়ম ভাঙলে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরী এই পদ্ধতিতে সহজেই অভিযুক্তের নাগাল পাবে পুলিশ । চন্দননগর কমিশনারেট এলাকায় জিটি রোড ধরে ব্যান্ডেল মোড়, হুগলি মোড় , খাদিনামোড় , বাগবাজার মোড় ও জ্যোতির মোড় মিলিয়ে মোট ৫ […]
SUCI এর ডাকে ১২ ঘন্টার ধর্মঘটে কোন প্রভাবই পড়েনি হাওড়ায়।
হাওড়া, ১৬ আগস্ট:- আরজি কর কাণ্ডের প্রতিবাদে আজ SUCI এর ডাকে ১২ ঘন্টার ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ধর্মঘট শুরু হয়েছে সকাল ৬টা থেকে। তবে এখনো পর্যন্ত হাওড়া শহরে ধর্মঘটের তেমন কোনো প্রভাব পড়েনি। ট্রেন চলাচল এখনো পর্যন্ত স্বাভাবিক রয়েছে। খোলা রয়েছে বাজার, দোকানপাট। এদিন সকালে ধর্মঘটের সমর্থনে বি.গার্ডেনের মেন গেটের সামনে প্রচার হয়। প্রচার হয় […]





