নবান্ন,হাওড়া , ১৭ জুন:- রেশন ও আম্ফানের ত্রাণ নিয়ে কারো কোনো অভিযোগ থাকলে সরাসরি থানায় অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ সঠিক হলে তিনি নিজে বিষয়টি দেখবেন বলেও জানান। বিভিন্ন খাতে ক্ষতিপূরণের টাকা সরাসরি ক্ষতিগ্রস্ত মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। এর জন্য কাউকে ধরা বা টাকা দেওয়ার দরকার নেই বলে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘ত্রাণের টাকা পেতে কারোর কাছে যাওয়া বা তদ্বির করার দরকার নেই। এর জন্য পয়সা দিয়ে কারোর কাছ থেকে ফর্ম কেনা বা কোনো সাহায্য চাওয়ার দরকার নেই। প্রশাসনই এটা করে দেবে।’
Related Articles
মণিমোহন পেলেন নতুন দায়িত্ব।
হাওড়া, ১১ নভেম্বর:- হাওড়া সদরের বিজেপি সভাপতি সুরজিৎ সাহাকে বহিষ্কার করার পর দলের কনভেনর হিসেবে নতুন দায়িত্বভার দেওয়া হলো মণিমোহন ভট্টাচার্যকে। তাঁকে হাওড়া জেলা সদরের কনভেনার করা হলো। বৃহস্পতিবার রাজ্য নেতৃত্ব একথা জানান। মণিমোহন ভট্টাচার্য বহুদিন ধরেই বিজেপিতে রয়েছেন। বিভিন্ন নির্বাচনে তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয় দলের পক্ষ থেকে। গত বিধানসভা নির্বাচনে শিবপুর বিধানসভা কেন্দ্রের […]
ওড়িশায় মালগাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কায় লাইনচ্যুত করমন্ডল এক্সপ্রেস, বাতিল পুরীগামী বহু ট্রেন।
ওড়িশা, ২ মে:- ওড়িশায় মালগাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কায় লাইনচ্যুত হলো আপ করমণ্ডল এক্সপ্রেসের বেশ কয়েকটি বগি। এদিন সন্ধ্যা নাগাদ বালাসোর জেলার বাহানগা বাজারের কাছে লাইনচ্যুত হয় ওই ট্রেন। ঘটনায় কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আহত হয়েছেন অনেক যাত্রী। দুর্ঘটনার জেরে পুরীগামী বহু ট্রেন বাতিল করা হয়েছে।ওড়িশার বালাসোরের কাছে ভয়াবহ ওই ট্রেন দুর্ঘটনা হয়। শালিমার থেকে […]
সকাল থেকে চলছে সিঙ্গুর ডাকাতকালি মন্দিরে পুজো।
হুগলি , ১৪ নভেম্বর:- সকাল থেকে চলছে সিঙ্গুর ডাকাতকালি মন্দিরে স্যানিটাইজ করার কাজ। ডাকাতকালি মন্দির উন্নয়ন কমিটির ব্যাবস্হাপনায় মন্দিরের মুল গেটে করোনা সতর্কীরণের ব্যানার টাঙানো হয়েছে। শুরু হয়েছে ডাকাত কালির পুজো। পুজো দিতে আসছে ভক্তরা। প্রায় 500 থেকে 550 বছর আগে সিঙ্গুরের ডাকাত কালি মন্দির ঘিরে রয়েছে নানা ইতিহাস। বৈদ্যবাটী-তারকেশ্বর রোডের পাশে পুরুসোত্তমপুর এলাকায় এই […]










