স্পোর্টস ডেস্ক , ১৭ জুন:- করোনা ভাইরাসের পর নতুন করে শুরু হওয়া জার্মান বুন্দেশলিগায় শিরোপা জিতে নিয়েছে বায়ার্ন। ওয়েন্ডার ব্রেমেনকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তারা। এই ম্যাচেও জয় সূচক একমাত্র গোলটি করেন পোল্যান্ডের তারকা রবার্ট লেভানদস্কি। ম্যাচের ৪৩ মিনিটে গোলটি করেন তিনি। বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের বাকি আছে আর দুটি ম্যাচ। বুরুশিয়ার বাকি আছে ৩টি ম্যাচ। কিন্তু এই ম্যাচে জয় পাওয়ায় পয়েন্টের হিসাবে বুরুশিয়া আর বায়ার্নকে স্পর্শ করতে পারবে না। বায়ার্নের ৩২ ম্যাচে সংগ্রহ ৭৬ পয়েন্ট। দ্বিতীয়তে থাকা বুরুশিয়ার সংগ্রহ ৬৬ পয়েন্ট। তাই বায়ার্ন আগামী দুই ম্যাচে হারলেও এবং বুরুশিয়া তিন ম্যাচে জিতলেও ১ পয়েন্টে এগিয়েই থাকবে বায়ার্ন। ফলে কার্যত বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের চ্যাম্পিয়ন হওয়া এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা।
Related Articles
স্বামী বিবেকানন্দের জন্মদিবসে হাওড়ায় যুব সংহতি পদযাত্রা করল তৃণমূল।
হাওড়া,১২ জানুয়ারি:- স্বামী বিবেকানন্দের ১৫৭ তম জন্মদিবসকে সামনে রেখে রবিবার ১২ জানুয়ারি হাওড়ায় যুব সংহতি পদযাত্রা করল তৃণমূল। এদিন বিকেলে মধ্য হাওড়া কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে ওই সংহতি পদযাত্রার আয়োজন করা হয়। বর্ণাঢ্য ওই পদযাত্রায় ছিল সুসজ্জিত বিভিন্ন ট্যাবলো। এই পদযাত্রার সূচনা করে রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় বলেন, “আজকে সারা দেশে শ্রদ্ধার […]
মাইকে বাবুল সুপ্রিয়র গান বাজিয়ে,নকুলদানা বাতাসা ও গরু নিয়ে অভিনব প্রতিবাদ মিছিল বিজেপির।
উঃ২৪পরগনা, ১২ আগস্ট:- মাইকে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করা বাবুল সুপ্রিয়র এই তৃণমূল আর নয় গান এবং পাশাপাশি নকুলদানা বাতাসা ও চরম চরম ঢাক বাজিয়ে গরুকে সঙ্গে নিয়ে অভিনব প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ দেখালো পানিহাটি বিজেপি নেতৃত্ব, বিজেপি যুব মোর্চা নেতা জয় সাহা নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত করা হয়, বিজেপির বিক্ষোভ মিছিলকে ঘিরে এলাকার […]
রেজিস্ট্রির পর এবার ডাক যোগেই এবার ক্রেতার ঠিকানায় পৌঁছে যাবে দলিল।
কলকাতা, ২১ সেপ্টেম্বর:- রাজ্যে জমি, বাড়ি সম্পত্তির রেজিস্ট্রির পরবর্তী প্রক্রিয়া সরল করতে রাজ্য সরকার ডাক বিভাগের সঙ্গে যৌথ ভাবে নতুন ব্যবস্থা চালু করছে। এর ফলে জমি বাড়ি বা সম্পত্তি কেনার পর তার দলিলের জন্য আর রেজিস্ট্রি অফিসে দৌড়াদৌড়ি করতে হবে না। সম্পত্তি রেজিস্ট্রির পর দলিল ডাকযোগে ক্রেতার ঠিকানায় পৌঁছে দেওয়া হবে। পাসপোর্ট দেওয়ার প্রক্রিয়াকে এক্ষেত্রে […]








