স্পোর্টস ডেস্ক , ১৬ জুন:- পেশাদার ফুটবলকে বিদায় জানালেন প্রাক্তন ইস্টবেঙ্গল তারকা নাইজেরিয়ান গোলমেশিন র্যান্টি মার্টিনস। ভারতীয় ফুটবলে খেলে যাওয়া বিদেশিদের মধ্যে অন্যতম সফল বিদেশি তিনি। ২০১৮ সালের পর আর পেশাদার ফুটবলে র্যান্টি মার্টিনসকে খেলতে দেখা যায়নি। শেষ পর্যন্ত ৩৩ বছর বয়সে নিঃশব্দেই এবার বুট জোড়া তুলে রাখলেন। এক ওয়েবসাইটে দেওয়া প্রতিক্রিয়ায় র্যান্টি মার্টিনস জানিয়েছেন, চোটের কারণেই তিনি বুট তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। জানা গিয়েছে ফুটবল ছেড়ে দেওয়ার পর এবার নিজের ব্যবসা সামলাতে চলেছেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ায় রিয়েল এস্টেটের ব্যবসা শুরু করেছেন ভারতে খেলে যাওয়া তারকা বিদশি। আটলান্টা শহরে নিজের বাড়িও কিনেছেন মার্টিনস। ভারতের জাতীয় লিগ ও আই লিগে সর্বোচ্চ গোল করা মার্টিনস দেশ বিদেশে খেলে অবসর নিলেও ভারতকে ভোলেননি। ঐ প্রতিক্রিয়ায় ভারতের ডেম্পো ও ইস্টবেঙ্গল ক্লাবে খেলার স্মৃতি স্মরণ করেন তিনি।
Related Articles
ধান বিক্রি করে চাষীদের আয়ের জন্য বিপণনেরও ব্যবস্থা করবে রাজ্য সরকার।
কলকাতা, ১৮ ফেব্রুয়ারি:- একদিকে বাঙালির পাতে হারিয়ে যাওয়া সুগন্ধি ভাতের আঘ্রাণ ফিরিয়ে দেওয়া। অন্যদিকে সাধারণ মানুষ বিশেষ করে মা ও শিশুদের পুষ্টিকর চাল সরবরাহের ব্যবস্থা করা। এই দ্বিমুখী লক্ষ্যকে সামনে রেখে প্রথাগত ধান চাষের পাশাপাশি শুরু হয়েছে নতুন প্রজাতির ধান চাষ। যার মধ্যে অনেক প্রজাতির ধানের চাষ একদা প্রচলিত থাকলেও অধুনালুপ্ত। মুখ্যমন্ত্রীর পরিকল্পনা মতো উপকূলবর্তী […]
ডেঙ্গু রোধে আগাম সর্তকতা জারি, স্থানীয় মানুষদের সচেতনাতার বার্তা চাঁপদানী পৌরপ্রধানের।
প্রদীপ বসু, ১৩ মে:- ডেঙ্গুর প্রভাব না পড়লেও, আগাম সর্তকতা হিসাবে চন্দননগরের মহাকুমা শাসক অয়ন দত্ত গুপ্ত পৌর এলাকা গুলি পরিদর্শন করছেন। পাশাপাশি মানুষকে সজাগ করতে সচেতনতার বার্তাও দিচ্ছেন।শনিবার চাঁপদানি পৌরসভার ১৪ ও ২২ নং ওয়ার্ড এ বাড়ি বাড়ি গিয়ে সতর্ক করলেন। বাড়ির লোকজনদের বললেন ডেঙ্গু এখনো পর্যন্ত হয়নি। তবুও আপনাদের সতর্ক থাকতে হবে। বাড়ির […]
ভোট পরবর্তী হিংসা অব্যাহত পাণ্ডুয়ায়।
সুদীপ দাস , ৬ মে:- ভোট পরবর্তী হিংসা অব্যাহত। বিজেপির পার্টি অফিস ভাঙচুর। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে পান্ডুয়া থানার অন্তর্গত হাসপাতাল মোড়ের কাছে। সেখানেই রয়েছে পান্ডুয়া মন্ডল পার্টি অফিস। বৃহস্পতিবার সকালে সেই পার্টি অফিসে ব্যাপক ভাঙচুর চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা বলে অভিযোগ। অভিযোগ পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সঞ্জয় ঘোষের নেতৃত্বে […]






