হুগলি , ১৫ জুন:- উত্তরপাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার আরো এক,ডাকাতি হওয়া পুরো টাকা উদ্ধার করল পুলিশ। উত্তরপাড়া থেকে ধৃত উমেশ পাশোয়াের কাছ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র,কার্তুজ,মোবাইল ও নগদ পঁচিশ হাজার টাকা। গত ৫ জুন উত্তরপাড়ার রাজেন্দ্র এভিনিউ এ একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে।দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র নিয়ে ব্যাংকে ঢুকে ১৭ লাখ ২৮ হাজার টাকা লুট করে।টাকা নিয়ে চম্পট দেওয়ার সময় রাস্তায় টাকার বান্ডিল ছরিয়ে পরে। তদন্তে নেমে ওই দিন রাতেই চারজনকে গ্রেফতার করে চন্দননগর পুলিশ কমিশনারেটের গোয়েন্দারা। তিনজনকে উত্তরপাড়া ও ডাকাতির মাস্টার মাইন্ড প্রীতম ঘোষকে চুুঁচুড়ার রবীন্দ্র নগর থেকে গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে দশ লাখ টাকা উদ্ধার হয়। দশ দিনের পুলিশ হেফাজত নিয়ে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে ডাকাতির ঘটনায় আরো উমেশ পাশোয়ানের কথা জানতে পারে তদন্তকারীরা।আজ উত্তরপাড়া থানায় চন্দননগর পুলিশের এ,ডি,সি,পি শ্রীরামপুর ঈশানী পাল জানান, ডাকাতি হওয়া পুরো টাকাই উদ্ধার করা গেছে ধৃতদের কাছ থেকে।মোট তিনটি আগ্নেয়াস্ত্র আট রাউন্ড কার্তুজ ও উদ্ধার হয়েছে। ডাকাতিতে ব্যবহৃত দুটি গাড়ি সিজ করা হয়েছে।
Related Articles
জরুরী ভিত্তিতে দলের শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক ডাকলেন অভিষেক।
কলকাতা, ২৮ জুলাই:- তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ বিকেলে জরুরি ভিত্তিতে দলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক ডেকেছেন। বিকেল পাঁচটায় তৃণমূল ভবনে সেই বৈঠক ডাকা হয়েছে। সাম্প্রতিক ঘটনা প্রবাহের প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা রক্ষা কমিটির ওই বৈঠক তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এদিকে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক তথা অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ অবিলম্বে […]
৬৯টি মিসিং মোবাইল ফোন উদ্ধার করে আসল মালিকদের হাতে তুলে দিলো পুলিশ।
হাওড়া, ১৫ এপ্রিল:- গত এক মাসে বিভিন্ন ঘটনায় মিসিং হয়ে যাওয়া ৬৯টি মোবাইল ফোন উদ্ধার করে সেগুলো যাচাইয়ের পর প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হলো। হাওড়া সিটি পুলিশের ফিরে পাওয়া প্রকল্পের অধীন এক কর্মসূচির মাধ্যমে হাওড়ার গোলাবাড়ি থানার উদ্যোগে এই সমস্ত ফোন এক অনুষ্ঠানের মাধ্যমে তুলে দেওয়া হয়। শনিবার পয়লা বৈশাখ দুপুরে হাওড়ার গোলাবাড়ি থানায় […]
ভারতে শীঘ্রই আসবে করোনার টিকা। সেই আশায় বুক বেঁধে হাওড়ার লেডিস পার্লারে কোভিড নিয়ে হেয়ার কাটিং।
হাওড়া , ৭ জুলাই:- দিনকয়েক আগেই একটি খবরকে কেন্দ্র করে সারা দেশ জুড়ে আলোড়ন তৈরি হয়েছিল। সেটি হল ভারতে বানানো করোনার প্রথম টিকা বাজারে আসতে পারে স্বাধীনতা দিবসের মধ্যেই। যার নাম ‘কোভ্যাক্সিন’। এতো তাড়াহুড়ো করে টিকা নিয়ে আসার বিষয় নিয়েও শুরু হয়ে গেছে আলোচনা। জানা যায় ‘ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেড (বিবিআইএল)’ এর সহযোগিতায় ওই টিকা […]





