শুভজিৎ ঘোষ , ১৫ জুন:- ছেলের বিয়ের পাকা কথা সেরে বাড়ী ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত-১,আহত-১।ঘটনাটি ঘটেছে গোঘাটের পাণ্ডুগ্রাম মোড়ে।মোটর বাইকে করে গোঘাটের বড়মা থেকে শ্যামবাজারে ছেলের বিয়ের পাকা কথা বলতে এসেছিলে বাবা-মা।পাকা কথা সেরে বাড়ী ফেরার পথে পাণ্ডুগ্রাম বাস স্টপেজের কোন মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ব্যারিকেটে ধাক্কা মারে। ঘটনা স্থলেই বাইকে থাকা এক মহিলার মৃত্যু হয়। চালকের আসনে থাকা ব্যক্তিটির ডান পা ভেঙে গেছে বলে জানা যায়।আহত ব্যাক্তিকে তৎক্ষণাৎ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
Related Articles
হাওড়ার জঙ্গি-যোগ সন্দেহে গ্রেফতার দুই যুবক।
হাওড়া, ৭ জানুয়ারি:- আবারও রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে কলকাতা পুলিশের এসটিএফের জালে হাওড়ার ২ যুবক। এদের মধ্যে একজন হাওড়া থানা এলাকার আফতাবউদ্দিন মুন্সি লেনের বাসিন্দা। এবং অন্যজন শিবপুরের গোলাম হোসেন লেনের বাসিন্দা। ওই দুই যুবককে কলকাতা পুলিশের এসটিএফ খিদিরপুর থেকে গ্রেফতার করেছে বলে জানা গেছে। শুক্রবার রাতে কলকাতা পুলিশের বিশেষ দল ধৃত ওই দুই যুবককে তাদের […]
আইডিবিআই ম্যারাথনের ফ্ল্যাগ অফে এবারও লিটিল মাস্টার ।
স্পোর্টস ডেস্ক, ১২ আগস্ট:- ১৫ অগাস্ট আইডিবিআই ফেডারেল ফিয়ারলেস ম্যারাথনের ফ্ল্যাগ অফ করবেন শচীন তেন্ডুলকর। তবে সশরীরে নয়, ভার্চুয়ালি এই উদ্যোগের সঙ্গে জুড়ে থাকবেন মাস্টার ব্লাস্টার। ইভেন্টে অংশ নিতে চলা প্রতিযোগীদের বিশেষ বার্তাও দিয়েছেন শচীন । গত বছর একই দিনে আইডিবিআই ফেডারেল ফিয়ারলেস ম্যারাথনের ফ্ল্যাগ অফ করেছিলেন ইভেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শচীন তেন্ডুলকর। এবারও একই দায়িত্ব […]
বুধবার ঝাড়গ্রামে পৃথক দুটি সভা করবেন মুখ্যমন্ত্রী।
ঝাড়গ্রাম , ১৬ মার্চ:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের প্রচারের সভা করতে ঝাড়গ্রামের আসছেন বুধবার। বেলিয়াবাড়ার বাহানরুলা মাঠে ও লালগড়ে সবুজ সংঘ মাঠে পৃথক দুটি সভা করবেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার দুই সভার প্রস্তুতি প্রায় শেষের মুখে। জানা যায়, বেলিয়াবেড়ার সভায় মঞ্চে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকবেন গোপীবল্লভপুর বিধানসভার তৃণমূলের প্রার্থী ডাঃ খগেন্দ্রনাথ মাহাত ও নয়াগ্রামের প্রার্থী দুললা মুর্মু। […]




