হাওড়া , ১৫ জুন:- বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ হল হাওড়ার দাশনগরের আরতি কটন মিলে। একই সঙ্গে লকডাউনের পর মিল খোলারও দাবি তুলেছেন শ্রমিকরা। সোমবার বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে আসে দাশনগর থানার পুলিশ। জানা গেছে, লকডাউনের সময় থেকেই টানা বন্ধ রয়েছে এই মিল। সব মিলে এখানে প্রায় কয়েকশ শ্রমিক কাজ করেন। এদিন দলমত নির্বিশেষে সব ইউনিয়ন একজোটে অবিলম্বে মিল খোলার দাবিতে সরব হন। শ্রমিকদের অভিযোগ ,১২ তারিখের মধ্যে মাসের বেতন দেওয়া হবে প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেনি মিল কর্তৃপক্ষ। মিল চালু করাও হয়নি। আমফানের তান্ডবে মিলে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষতির পরিমাণ পরিদর্শন করে দেখা হলেও এখনও মেরামতির কাজও হয়নি সেখানে। শ্রমিকরা দাবি তোলেন প্রশাসনের উপস্থিতিতে সবপক্ষকে সঙ্গে নিয়ে মিল খোলার ব্যাপারে উদ্যোগ নিক মিল কর্তৃপক্ষ। এবং বেতনের টাকা দেওয়া হোক।
Related Articles
চন্ডীতলা নবজাগরণ সংঘের দূর্গা উৎসব খুঁটি পুজোর মাধ্যমে উদ্বোধন হলো।
চিরঞ্জিত ঘোষ , ১৩ সেপ্টেম্বর:- আজ সকালে চন্ডীতলা নবজাগরণ সংঘের দূর্গা উৎসব খুঁটি পুজোর মাধ্যমে উদ্বোধন হলো। রাজ্যের কৃষিজ বিপনন মন্ত্রী তপন দাশগুপ খুঁটি পুজোর উদ্বোধন করেন। উদ্বোধন এর পর তপনবাবু বলেন বর্তমানে সারা বিশ্বজুড়ে যে করোনার আবহাওয়া চলছে তারই মধ্যে আমাদের সমস্ত কিছু পালন করতে হচ্ছে দুর্গাপূজা হচ্ছে বাংলার সর্বশ্রেষ্ঠ উৎসব বাঙালির প্রাণের উৎসব, […]
রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম এ টাকা লুট করার চেষ্টা , গ্রেপ্তার ৩ দুষ্কৃতী !
পশ্চিম মেদিনীপুর , ১১ ফেব্রুয়ারি:- পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার গৌরা এলাকায় থাকা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম এ টাকা লুট করার চেষ্টা করে দুষ্কৃতীরা। ওই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। সেই সঙ্গে ওই ওই দুষ্কৃতীরা যে গাড়িতে করে এসেছিল সেই গাড়িটিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার মেদিনীপুরে পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে […]
বাধাবিঘ্ন উপেক্ষা করে আবার আইএসএলে ইস্টবেঙ্গল স্বমহিমায় ফিরে আসবে – বাবুন বন্দোপাধ্যায়।
হুগলি , ৩১ জুলাই:- সব বাধাবিঘ্ন উপেক্ষা করে আবার আইএসএলে ইস্টবেঙ্গল স্বমহিমায় ফিরে আসবে। শনিবার শেওড়াফুলি রাজবাড়ি মাঠে পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর সুবীর ঘোষের উদ্যোগে আয়োজিত ফুটবল প্রতিযোগিতার ফাইনালে এসে এই ভাবেই সাংবাদিকের প্রশ্নের উত্তরে প্রতিক্রিয়া দিলেন মোহনবাগান ক্লাবের ফুটবল সচিব বাবুন বন্দ্যোপাধ্যায়। গড়ের মাঠে মোহনবাগান ইস্টবেঙ্গল এবং মহামেডান স্পোর্টিং ফুটবলের প্রাণ। মোহনবাগান না […]



