স্পোর্টস ডেস্ক , ১২ জুন:- যশপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি সম্বলিত ভারতীয় বোলিং আক্রমণকে বিশ্বের অন্যতম সেরা বললেন ভেঙ্কটেশ প্রসাদ। জাভাগল শ্রীনাথের সঙ্গে তাঁর বল হাতে পার্টনারশিপ নিয়ে এখনও অনেক কথা হয় ভারতীয় ক্রিকেটে। স্লোয়ার দেওয়ার জন্য বিখ্যাত প্রসাদ বলছেন, “এই মুহূর্তে আমাদের ফাস্ট বোলিং বিশ্বসেরা। বিরাটের নেতৃত্বে ভারতের বোলিং বিভাগ দারুণ শক্তিশালী, প্রতিভাসম্পন্ন।” আগে জাতীয় দলে বাঁ হাতি পেসার থাকলেও এখন অবশ্য কোহালির দলে ডান হাতি পেসারদেরই আধিপত্য।প্রসাদ বলছেন, “শুধুমাত্র বৈচিত্র আনার জন্য বাঁহাতি পেসারকে দলে অন্তর্ভুক্ত করার কোনও অর্থ নেই।”ইদানীংকালে খলিল আহমেদ, জয়দেব উনাদকটদের সুযোগ দেওয়া হলেও তাঁরা নিজেদের প্রমাণ করতে পারেননি। প্রসাদ বলছেন, “বাঁহাতি পেসার যদি না থাকে, তা হলে তো কিছু করার নেই। ধরেই নিতে হবে আমাদের অস্ত্রভাণ্ডারে বাঁহাতি পেসার নেই। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট খেলার মতো প্রতিভা নেই, এমন কোনও বাঁহাতি বোলারকে বৈচিত্র আনার জন্য জোর করে দলে নেওয়ারও কোনও অর্থ নেই।”
Related Articles
হাওড়ায় ভোজ্য তেলের কারখানায় ভয়াবহ আগুন।
হাওড়া, ১৪ অক্টোবর:- হাওড়ার সাঁকরাইলের ভগবতীপুরে ‘ইমামি’ ভোজ্য তেলের কারখানায় বিধ্বংসী আগুন। এই মুহুর্তে ঘটনাস্থলে দমকলের ১১টি ইঞ্জিন। আজ সকাল সাড়ে ৬টা নাগাদ আগুন লাগে। আগুন ভয়াবহ আকার নিয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকল। Post Views: 293
কালোবাজারে মদ কেনা নিয়ে বচসার জেরে উত্তপ্ত চন্দননগর।
সুদীপ দাস , ১০ জুন:- কালোবাজারে ধারে মদ কেনা নিয়ে বচসা। যার জেরে উত্তপ্ত চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজার ও উর্দীবাজার সংলগ্ন এলাকা। পরিস্থিতি সামাল দিতে অনির্দিষ্টকালের জন্য চন্দননগর পৌরনিগমের ৫, ৬, ৭, ১১ এবং ১২নম্বর ওয়ার্ডে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সমস্ত দোকানপাট বন্ধ রাখতে বলা হয়েছে। পাশাপাশি ঘর থেকে সাধারনের বেরোনোয় নিষেধাজ্ঞা জারি করেছে চন্দননগর […]
অন্য ধর্মে বিবাহ সেই নিয়ে দুই পরিবারের মধ্যে অশান্তি অবশেষে আত্মহত্যার পথ বেছে নিল প্রেমিক।
সুদীপ দাস, ১৯ জানুয়ারি:- ভদ্রেশ্বর ইএসআই হসপিটাল এর উল্টোদিকে জি,টি রোডের পাশে হসপিটাল রোডে সনু রাম বিয়ে করেছিল এলাকারই এক নাবালিকা মেয়েকে।সাকিনা খাতুনের সাথে দীর্ঘদিন ধরেই তাদের ভালোবাসার সম্পর্ক ছিল। সেই সূত্রেই বিবাহ করে কিছুদিন আগে। এরপর থেকেই শুরু হয় সনুর উপর ওই পরিবার এবং মেয়েটির মাযের অশান্তি, যা অবশেষে থানা পযন্ত গড়ায়। শাহানা খাতুন […]





