দ:২৪পরগনা, ৯ জুন:- আজ দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের দিগম্বর পুর গ্রাম পঞ্চায়েতের গুরুদাসপুর মহেন্দ্র ইন্দ্র প্রাথমিক বিদ্যালয়ে নিম্নমানের চাল,ওজনে আলু এবং চাল কম দেয়ার অভিযোগে অভিভাবকরা বিক্ষোভ দেখালেন। এমনকি আলু এবং চাল ব্যাগ থেকে ঢেলে দিয়ে তারা বিক্ষোভে সামিল হন। অভিভাবকদের অভিযোগ বিগত দিনে যখন মিড ডে মিলের খাবার দেয়া হতো তখনও পর্যন্ত এই স্কুলের খাবার দেয়া হতো খুবই অল্প এবং নিম্নমানের যা বারবার অভিযোগ জানানো হয়েছে তার কোনো সদুত্তর মেলেনি শিক্ষকদের কাছ থেকে। আজ মিড ডে মিলের চাল আলু এবং নিম্নমানের দেওয়ায় তারা শিক্ষকদের ঘিরে বিক্ষোভ দেখান। যদি এর কোন সদুত্তর না মেলে স্কুল খুললে স্কুলের শিক্ষকদের ঘেরাও করে বিক্ষোভ দেখাবেন অভিভাবক না বলে জানান।
Related Articles
ভোটের কাজে পোস্টার বা লিফলেট ছাপার প্রিন্টারদের নাম ঠিকানা আবশ্যিক করার নির্দেশ কমিশনের।
কলকাতা, ২৪ মার্চ:- নির্বাচন কমিশন এবার থেকে রাজনৈতিক দলের যে সমস্ত পোস্টার এবং লিফলেট ছাপানো হচ্ছে ভোট প্রচারের জন্য তা এবার নজরদারির আওতায় আনা হচ্ছে। এই ধরনের পোস্টার বা লিফলেটের প্রিন্টারের নাম ঠিকানা আবশ্যিক করা র নির্দেশ দেয়া হয়েছে সংশ্লিষ্ট জেলা শাসকদের। এই নিয়ম লঙ্ঘন করা হলে প্রিন্টার দের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া হবে বলে […]
বর্ধমান থেকে বিহারে বিক্রি হওয়া নাবালিকা পালিয়ে চুঁচুড়ায় !
সুদীপ দাস, ৩০ ডিসেম্বর:- একজন নাবালিকা, আর একজন সাবালিকা। নাবালিকার ঘর থাকলেও অভাবের তাড়নায় বসতে হয়েছে পথে। দু’জনে মিলে বর্ধমান স্টেশনে ভিক্ষা করেই পেট চালাতো। কিন্তু সেখানেও শেষ রক্ষা হয়নি। জনৈক লিলু নামে এক ব্যাক্তির ফাঁদে পরে দুজনেই। এরপর কাজের প্রলোভন দেখিয়ে দুজনকেই বিহারে বিক্রি করে দেওয়া হয় বলে অভিযোগ। সেখানে তাঁদেরকে টানা প্রায় ৩বছর […]
রাজীব ‘ঘনিষ্ঠ’ বিজেপি নেতা গ্রেফতার হাওড়ায়।
হাওড়া, ২১ জুন:- সরকারি সম্পত্তির অপব্যবহার এবং প্রতারণা মামলায় দুর্নীতির অভিযোগে গ্রেফতার হলেন হাওড়ার জগদীশপুরের প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান অধুনা বিজেপি নেতা গোবিন্দ হাজরা। রবিবার রাতে তাঁকে বর্ধমানের পান্ডবেশ্বর থেকে গ্রেফতার করা হয়। গোবিন্দবাবু ডাকসাইটে রাজীব বন্দ্যোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত। কিছুদিন আগেই ডুমুরজলায় বিজেপির সভামঞ্চে এসে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। গোবিন্দ হাজরা তৎকালীন […]








