হাওড়া, ৭ জুন:- গত ১৫ বছর আগে বিয়ে হয়েছিল গৃহবধূর। তাঁর দুই সন্তান রয়েছে। অভিযোগ, বিয়ের ৬ মাস পর থেকেই বিভিন্ন কারণে শ্বশুরবাড়িতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছিলেন ওই গৃহবধূ। ঘটনাটি ঘটেছে হাওড়ার বেলুড়ের পালপাড়া এলাকায়। অভিযোগ, সম্প্রতি শ্বশুরবাড়িতে অত্যাচারের মাত্রা আরও কয়েক গুণ বেড়ে যায়। ধারাল ব্লেড দিয়ে সারা শরীর ক্ষতবিক্ষত করার ঘটনাও ঘটে। গত ২ জুন ভোরে ওই ঘটনার পর বেলুড় থানায় এই বিষয়ে এফআইআর করা হলেও প্রথমে পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। সালকিয়ার বাসিন্দা গৃহবধূ সুবিচারের আশায় বেলুড়ের শ্বশুরবাড়ির রাস্তায় ঘুরতে থাকেন। এলাকায় বিষয়টি জানাজানি হতে পরে পুলিশ ব্যবস্থা নেয়। থানায় ডেকে পাঠানো হয় শ্বশুরবাড়ির লোকজনকে। গৃহবধূর অভিযোগ, লকডাউনের আগে তাঁকে বলপূর্বক শ্বশুরবাড়ি থেকে মিউচ্যুয়াল ডিভোর্স পেপারে সই করিয়ে নেওয়া হয়। তারপর তাঁর সোনা গয়না সব হাতিয়ে নেওয়ার চেষ্টা হয়। স্বামী, ভাসুর, শ্বশুর, শাশুড়ীর বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন ওই গৃহবধূ। ভাসুর তাঁকে ধর্ষণের চেষ্টা করেছিল বলেও অভিযোগ তাঁর।
Related Articles
এক ফোনেই গায়েব অবসরের পুরো টাকা।
হুগলি , ৩১ জুলাই:- চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নেবার পর সারা জীবনের সঞ্চয়ের প্রায় পুরো টাকাটাই খোয়ালেন শ্রীরামপুরের চাতরার মান্না পাড়ার বাসিন্দা অসীম কুমার নন্দন। ২০২১ সালে তিনি অবসর নেন। গত ২৮ তারিখ বিকালে তার মোবাইলে হটাৎ একটি ফোন আসে , যে ব্যাংক থেকে বলছি আপনার টাকা ব্যাংকে আছে তার জন্য বেশ কিছু নথি লাগবে। […]
গঙ্গাসাগর মেলা প্রস্তুতির শেষ মুহুর্তের কাজ চলছে পুরোদমে, ৬তারিখ আসছেন মুখ্যমন্ত্রী।
গঙ্গাসাগর,৩ জানুয়ারি:- আনুষ্ঠানিক ভাবে গঙ্গাসাগর মেলা শুরু হতে সপ্তাহখানেক বাকি। তার আগে শুক্রবার দঃ২৪ পরগণা জেলাশাসক পি উলগানাথন এবং সুন্দরবন জেলার পুলিশ সুপার বৈভব তিওয়ারি গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ পরিদর্শন করলেন। এই মুহূর্তে মেলা প্রস্তুতির শেষ মুহুর্তের কাজ চলছে পুরোদমে। গঙ্গাসাগর মেলার মূল থিম দুর্ঘটনা মুক্ত মেলা। এ দিন দেখা গেল কচুবেড়িয়া থেকে মেলা […]
হাথরাস কান্ড নিয়ে রিষড়ার রাজপথে নামলো তৃণমূল।
হুগলি , ২ অক্টোবর:- উত্তর প্রদেশের হাতরস কান্ড নিয়ে উত্তাল সারা দেশের রাজনীতি। যেভাবে উত্তরপ্রদেশের যোগী রাজত্বে একটি অসহায় মেয়েকে নির্যাতন করে মারা হয়েছে তার বিরুদ্ধে গর্জে উঠেছে সারাদেশ। এর বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। আজ সন্ধ্যায় হুগলির রিষড়ায় শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই জঘন্য ঘটনার প্রতিবাদে অনুষ্ঠিত হলো একটি মোমবাতি মিছিল। শহর […]






