কোচবিহার, ২ মে:- করোনা পজেটিভ হওয়ার পরেও এলাকা থেকে আক্রান্তকে নিয়ে যাওয়া হচ্ছে না বলে অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে বিক্ষভ দেখাল স্থানীয় বাসিন্দারা । মঙ্গলবার সকাল থেকে তুফানগঞ্জের ধলপল ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার তুফানগঞ্জ-আলিপুরদুয়ার রোডে ওই অবরোধ শুরু হয়। দীর্ঘ প্রায় আড়াই ঘণ্টা ধরে ওই অবরোধ চলায় ক্ষুব্ধ পথ চলতি মানুষের সাথে অবরোধকারীদের বিরোধ তৈরি হয়। এক সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতিও হয় বলে জানা গিয়েছে। পরে অবরোধ তুলে নিয়ে তুফানগঞ্জ ১ নম্বর ব্লক অফিসে আসেন সেখানকার বাসিন্দারা। অবরোধ কারীদের অভিযোগ, দুদিন আগে এই এলাকার এক যুবকের করোনা পজেটিভ আসে। কিন্তু তাঁকে করোনা হাসপাতালে নিয়ে যাওয়ার বদলে হোম কোয়ারেন্টনে রাখা হয়েছে। ওই যুবক বাড়িতে না থেকে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন বলেও অভিযোগ অবরোধকারীদের। আর তাতেই আতঙ্কিত হয়ে রাস্তা অবরোধ করেন তাঁরা। এদিকে জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দাদের সাথে বৈঠক করে করোনা আক্রান্ত ওই যুবককে সিধান্ত নেবে ব্লক প্রশাসন।
Related Articles
লকডাউনে ময়দানের অসহায় ঘোড়াদের স্বাস্থ্য রক্ষা করতে উদ্যোগী হলো রাজ্য সরকার।
কলকাতা ,১৪ আগস্ট:- লকডাউনে অসহায় অবস্থায় পড়া ময়দানের ঘোড়াদের খাবার জোগানোর ব্যাপারে আগেই উদ্যোগী হয়েছে রাজ্য সরকার।বন দফতরের উদ্যোগে তাদের ভরপেট খাবার দিতে ও দেখাশোনার দায়িত্ব নেওয়া হয়েছে। এবার ওইসব প্রাণীদের স্বাস্থ্য রক্ষা করতে উদ্যোগী হল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ময়দানের ঘোড়াদের স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর দফতর। ঘোড়ার মালিকরা আগেই জানিয়েছিলেন লকডাউনে তাঁদের […]
যাদবপুরের ঘটনার রেশ,পুলিশের সঙ্গে এসএফআইয়ের সংঘর্ষে উত্তপ্ত হাওড়া।
হাওড়া, ৪ মার্চ:- যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক গোলমালের ঘটনায় উত্তাল রাজ্য-রাজনীতি। এই ঘটনাকে কেন্দ্র করে বাম ও তৃণমূলের মধ্যে রাজনৈতিক তরজা চরমে পৌঁছেছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গ্রেফতারির দাবিতে ইতিমধ্যেই রাজ্যব্যাপী আন্দোলনে নেমেছে এসএফআই। সোমবার রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ধর্মঘটের ডাক দেওয়া হয়, যার ফলে বিভিন্ন জেলায় উত্তেজনা ও অশান্তির ঘটনা সামনে আসে। এবার সেই উত্তাপ ছড়িয়ে […]
রাস্তা নির্মাণ নিয়ে বিবাদ , সভাপতির গাড়িতে ভাঙচুর। উঠল গুলি চালানোর অভিযোগ।
মালদা , ২৫ জুন:- শাসকদলের ফের প্রকাশ্যে গোষ্ঠী কোন্দল কে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল মালদা জেলার হরিশ্চন্দ্রপুর | রাস্তা নির্মাণের কাজ ঘিরে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি জুবেদা বিবি কে রাস্তায় আটকে গাড়ি ভাঙচুর করে মারধরের অভিযোগ উঠেছে এলাকার জেলা পরিষদ কর্মাদক্ষ মমতাজ বেগমের স্বামী আমিনুল হকের বিরুদ্ধে। সভাপতি জুবেদা বিবিকে হরিশ্চন্দ্রপুর হাসপাতালে ভর্তি […]




