সুদীপ দাস, ২ মে:- মায়ের সাথে মামার বাড়িতে বেড়াতে এসে রহস্যজনকভাবে একটি নয়ানজুলিতে মৃতদেহ উদ্ধার হলো এক যুবকের। মৃত ওই যুবকের নাম আমির সেখ(২৭)। আমির মহারাষ্ট্রের নাগপুরের বাসিন্দা। লকডাউনের আগে পান্ডুয়া থানার বৈঁচিগ্রামে মাকে নিয়ে বেড়াতে আসে আমির। কিন্তু লকডাউনে আর নাগপুরে ফিরে যেতে পারেনি তাঁরা। তবে দিনকয়েক আগে বৈঁচিগ্রামের তারাগুনাতে মাকে নিয়ে পিসীর বাড়িতে যায় আমির। দিনদুয়েক আগে পিসীর বাড়ি থেকে উধাও হয়ে যায় আমিরের মা। মাকে খুঁজতে খুঁজতেই বৈঁচিগ্রামের রানাগরে এক পরিচিতের বাড়িতে চলে আসে আমির। আজ দুপুরে রানাগরেই একটি নয়ানজুলিতে আমিরের রহস্যজনক মৃতদেহ উদ্ধার হয়। ঘটনার পরই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পান্ডুয়া থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।
Related Articles
হাওড়ায় আধুনিক মানের ফুলবাজার তৈরিতে পুরসভাকে টাকা দিল ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি।
হাওড়া, ৯ মার্চ:- হাওড়ায় আধুনিক মানের ফুলবাজার তৈরির জন্য পুরসভাকে প্রথম পর্যায়ে প্রায় ১ কোটি ৫৯ লক্ষ টাকা দিল ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রন্সমিশন কর্পোরেশন লিমিটেড সংস্থা। বুধবার দুপুরে হাওড়া পুর প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন ডাঃ সুজয় চক্রবর্তীর হাতে ওই টাকার চেক তুলে দেওয়া হয়। এদিন সংস্থার প্রতিনিধিরা হাওড়া পুরসভার সদর কার্য্যালয়ে এসে ওই টাকার চেক তুলে […]
চলন্ত গাড়িতে আগুন।
হাওড়া , ৯ ডিসেম্বর:- দ্বিতীয় হুগলি সেতুর অ্যাপ্রচ রোডে নবান্নের কাছে একটি চলন্ত হুন্ডাই গাড়িতে হঠাৎ আগুন লেগে যায়। বুধবার সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ কলকাতা থেকে হাওড়া কোনা এক্সপ্রেস যাওয়ার সময় শ্রীরামপুর গামী গাড়িটিতে হঠাৎ আগুন লাগে। দাউ দাউ করে জ্বলতে থাকে গাড়িটি। দমকলে খবর দেওয়া হলে ঘটনাস্থলে ছুটে আসে একটি ইঞ্জিন। আধ ঘন্টার চেষ্টায় […]
সোনা ব্যবসায়ীকে ছিনতাই এর ঘটনায় চার দুষ্কৃতিকে গ্রেফতার সিঙ্গুর থানার।
হুগলি, ৪ জুলাই:- হুগলির চন্ডিতলা থানার পর সিঙ্গুর থানার সাফল্য। ঘটনার সাতদিন পর চারজন দুস্কৃতি কে গ্রেফতার করল সিঙ্গুর থানার পুলিশ। ধৃত চারজন দুস্কৃতি কে আজ চন্দননগর মহকুমা আদালতে পাঠানো হয়েছে। ধৃতরা হল আজহার মোল্লা, বাড়ি গোঘাট। শেখ সুরজ, বাড়ি বর্ধমানের জামালপুর। প্রভাষ গায়েন, বাড়ি খানাকুল। শেখ আশিক, বাড়ি আরামবাগ। আজ হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি […]








