নদীয়া ,৩০ মে:- লক ডাউনে রাজ্যের সমস্ত গণপরিবহন ব্যবস্থার বন্ধ হওয়ার সাথে প্রধান রেল চলাচল বন্ধ। রেল লাইনের ধারে বসবাসকারী সাধারণ মানুষ রেল চলাচল বন্ধ নিশ্চিত জেনে নিজেদের অভ্যাসগত কারণেই রেললাইনের ওপর অবাধে শিশুদের খেলা, বৃদ্ধদের অবসর কাটানো, গৃহপালিত পশুদের বিচরণ ভূমি, মহিলাদের কাপড় কাচা বাসন মাজা কাপড় শুকানোর মতন বেশ কিছু কাজ চলছে নিত্যনৈমিত্তিক। স্বাভাবিক অবস্থায় একটা নির্দিষ্ট সময় ছিল ট্রেন চলাচলের। কিন্তু এই বিশেষ পরিস্থিতিতে হঠাৎ মালগাড়ি, ইনস্পেকশন ইঞ্জিন ঢুকে পড়ছে হঠাৎই। কিছুদিন আগেই উত্তরাখণ্ডে রেল লাইনে হঠাৎ চলে আসা ট্রেন কেড়ে নিয়েছিলো বেশকিছু শ্রমিকের প্রান। তাই রেল কর্তৃপক্ষের উপর ভরসা না করে,রানাঘাট জেলা পুলিশের নির্দেশে শান্তিপুর থানার উদ্যোগে গোবিন্দপুর অঞ্চলের রেললাইনে ধারে পাঁচটি লৌহ নির্মিত সাইনবোর্ড লাগানো হয়। প্রশাসন সূত্রে জানা যায় শান্তিপুর থানার অন্তর্গত বাথনা,শিয়ালদহ বাজার, ফুলিয়া, শান্তিপুর দুই নম্বর এবং তিন নম্বর রেলগেট অঞ্চলে আরো 30 টি এ ধরনের সাইনবোর্ড লাগানো হবে।
Related Articles
চার দিন নয় চারশ বছর সময় দিলেও কলকাতা দখল করতে পারবে না বাংলাদেশ,বললেন ত্বহা সিদ্দিকী।
হুগলি, ১৩ ডিসেম্বর:- কলকাতা দখলের হুশিয়ারী ছিলো বাংলাদেশের বিএনপি নেতার, ওনার বয়স হয়েছে তার মানসিক চিকিৎসা করানো প্রয়োজন বলে মনে ফুরফুরা শরীফের পীরজাদা ত্বহা সিদ্দিকী। চার দিন কেন চারশ বছর সময় দিলেও বাংলাদেশ কলকাতা দখল করতে পারবে না। আমরা হাতে চুরি পরে বসে নেই। আগেও বলেছি, ভারতের দিকে যে কেউ লাল চোখ দেখালে তার চোখ […]
স্কুল চলাকালীন স্কুলেই বোমা ফাটার ঘটনায় চাঞ্চল্য টিটাগরে।
উঃ২৪পরগনা, ১৭ সেপ্টেম্বর:- স্কুল চলাকালীন সময়ে বোমা ফাটার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো টিটাগড়ে। ব্যারাকপুর শিল্পাঞ্চলে টিটাগড় সাউথ স্টেশন রোডে টিটাগড় ফ্রী ইন্ডিয়া হাইস্কুলে শনিবার নিত্যদিনের মত স্কুল চলার সময় হঠাৎই তীব্র কম্পনে কেঁপে ওঠে গোটা স্কুল। আতঙ্ক ছড়িয়ে পড়ে পড়ুয়াদের ও স্কুলের শিক্ষক ও কর্মীদের মধ্যে। কিছু বুঝে ওঠার আগেই বোঝা যায় স্কুলের বাইরে নয় ভিতরেই […]
একা থাকা বৃদ্ধ-বৃদ্ধাদের কাছে খাবার ও ওষুধ পৌঁছে দিতে কল সেন্টার চালু করল হাওড়া পুরনিগম।
হাওড়া , ৬ আগস্ট:- হোম আইসোলেশনে থাকা পরিবারের পাশাপাশি একা থাকা বৃদ্ধ-বৃদ্ধাদের কাছে খাবার ও ওষুধ পৌঁছে দিতে এবার কলসেন্টার চালু করল হাওড়া পুরনিগম। সেখানে ফোন করলেই মিলবে মুদিখানার জিনিস ও ওষুধ। করোনার জেরে শহরে বহু মানুষের হোম আইসোলেশনে থাকার পাশাপাশি অনেক বয়স্ক মানুষ বাড়ির বাইরে বেরতে পারছেন না। মূলত তাঁদের কথা ভেবেই কলসেন্টারের নম্বর […]





