নদিয়া , ২৮ মে:- ফি বৃদ্ধি সহ আরও দুই দফা দাবীতে বৃহস্পতিবার সকালে নদিয়ার রানাঘাট আইশতলায় একটি বেসরকারী স্কুলের সামনে বিক্ষোভে ফেটে পড়লেন অভিভাবক এবং অভিভাবিকারা।করোনা আবহে রাজ্যের এই সংকটময় পরিস্থিতিতে বিভিন্ন শিক্ষা প্রতিসঠান বন্ধ সেখানে দাড়িয়ে স্কুল কতৃপক্ষ ফোনে ম্যাসেজ দিয়ে বার বার জানিয়ে দিচ্ছেন অতিরিক্ত টাকা প্রদান না করলে নতুন সেশনের পাঠ্য পুস্তক দেওয়া হবে না।অভিভাবকদের দাবী করোনা মহামারীতে সব কিছুই বন্ধ মানুষের হাতে অর্থ নেই আর স্কুল কতৃপক্ষ এভাবে নোটিশ জারি করায় চরম ক্ষোভে সৃস্টি হয়।মোট তিন দফা দাবীতে আজ ওই বেসরকারি স্কুলের অভিভাবকদের বিক্ষোভ।এরপর স্কুল কতৃপক্ষের তরফে কোন সদউত্তর না মেলায় বাধ্য হয়ে তারা ৩৪ নং জাতীয় সড়কে বসে রাস্তা অবরোধ করেন।খবর পেয়ে ছুটে আসেন রানাঘাট থানার পুলিশ।পুলিশি আশ্বাসে পরে অবরোধ ওঠে।যদিও এবিষয়ে ওই বেসরকারি স্কুল কতৃপক্ষের তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।অভিভাবকদের আরও অভিযোগ আমরা এর আগে এবিষয়ে রানাঘাট মহকুমা শাসকের কাছে একটি লিখিত আবেদন জানিয়েছি।অভিভাবিকদের আরও দাবী লক ডাউন যতদিন চলবে অভিভাবকেরা ততদিন স্কুলের মাইনে দিতে পারবেব না।এছাড়া ওই বেসরকারি স্কুলের দিল্লী বোর্ডের কোন অনুমোদন আছে কিনা তাও তারা জানেন না।তাই রিতীমত ধন্ধে অভিভাবকেরা।
Related Articles
বিপদের দিনে বিধায়ককে পাশে পেয়ে খুশি চন্ডিতলার মানুষ।
চিরঞ্জিত ঘোষ,২৪ এপ্রিল:- ত্রাস সৃষ্টিকারী করোনার থাবায় ভূমিকম্পের মতো নড়ে গেছে গোটা বিশ্ব।এই করোনা থেকে রেহাই পাইনি আমাদের দেশ ও রাজ্যে। দেশের সমস্ত মানুষ লকডাউনের আওতায় আছেন। এর ফলে আমাদের সমাজে যে সমস্ত গরিব মানুষ আছেন তারা পড়েছেন মহাসঙ্কটে । এই সময় সাহায্যের হাত বাড়িয়ে দিলেন হুগলির চন্ডীতলা বিধানসভার বিধায়ক স্বাতী খন্দকার । তার উদ্যোগে […]
ক্লাস চলাকালীন সিলিং ফ্যান ভেঙে আহত তিন ছাত্র।
হুগলি, ২১ সেপ্টেম্বর:- আহতদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার পর পোলবা গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হলে মাথায় পাঁচটি সেলাই দিতে হয়। পোলবার বেলগড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। স্কুলের প্রধান শিক্ষক দিলীপ দাস জানান, স্কুলে চতুর্থ শ্রেনীর ক্লাস চলছিল। একটি সিলিং ফ্যান হঠাৎ খুলে পরে যায় ছাত্রদের মাথায়। রনজিৎ আকাশ ও ঋক সাঁতরা আহত হয়। রনজিৎ এর মাথা […]
হিন্দমোটরেই হতে চলেছে রাজ্যের বৃহত্তম জল প্রকল্প- ফিরহাদ।
কলকাতা, ২৪ জানুয়ারি:- বৃহত্তর কলকাতার ক্রমবর্ধমান জনসংখ্যা ও তার সঙ্গে তাল মিলিয়ে বেড়ে চলা পানীয় জলের চাহিদা মেটাতে রাজ্য সরকার নতুন জল শোধনাগার তৈরির কাজে হাত দিচ্ছে। কলকাতার উপকন্ঠে হুগলি জেলার উত্তরপাড়া-কোতরং পুরসভার হিন্দমোটর এলাকায় ১৭৬০ কোটি টাকা ব্যয়ে রাজ্যের বৃহত্তম জল শোধানাগার গড়ে উঠতে চলেছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। এই পানীয় জল প্রকল্প […]








