তরুণ মুখোপাধ্যায় , ২৭ মে:- করোনার আতঙ্কে ত্রাহি ত্রাহি রব দেশে। এখন নতুন ভাবে আতঙ্কের সৃষ্টি করেছে পঙ্গপালের দল।গত বছর মরু পঙ্গপালের স্বীকার হয়েছিল পাঞ্জাব,গুজরাট,রাজস্থান। এবছর সেই ত্রাস পৌঁছেছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রে।পঙ্গপাল হানার লাল সতর্কতা জারী করা হয়েছে খোদ রাজধানীতেও।করোনা সংক্রমণের ধাক্কায় দেশে অর্থিনীতি ভেঙে পড়ার মুখে।এরপর এই সর্ষভূখ পতঙ্গকে যদি রোখা না যায় তবে দেশে একদিকে যেমন খাদ্য সংকটের অভাব হবে অন্যদিকে মূল্যবৃদ্ধিও হবে ব্যাপক হারে।পাকিস্তান থেকে এই শস্য হানিকর পঙ্গপালের ঝাঁক ঢোকা শুরু হয়েছে।রাষ্ট্রপুঞ্জ সর্বশেষ রিপোর্টে বলা হয়েছে জুলাই শুরু পর্যন্ত দফায় দফায় আনাগোনা চলবে এই পতঙ্গের।মে মাসে যেভাবে পঙ্গপালের দাপট বেড়েছে তাতে বিস্ময় প্রকাশ করেছে বিশেষজ্ঞরা।এই মুহূর্তে কিছুটা সুখবর শুনিয়েছেন বিশেষজ্ঞরা বাংলার জন্য। সাধারণত পঙ্গপালের দল ডিম পাড়ার জন্য প্রয়জন হয় মরুভূমির বালিতে।যা রাজস্থান, গুজরাট,হরিয়ানার বাইরে নেই।এবছর ভারত-পাকিস্তান লাগোয়া বিস্তৃন্ন অঞ্চলে বর্ষার আগমন ঘটতে পারে। সেক্ষেত্রে পঙ্গপালের দল ডিম পাড়ার জন্য সেইসব এলাকায় ফিরে যেতে পারে।তার ফলে পূর্বের দিকে এগোনোর সম্বভনা কমে যাবে বলে মনে করছে বিশেষজ্ঞরা।
Related Articles
বাংলার মনীষীদের ভোটের জন্য ব্যবহার করতে চাইছে বিজেপি – ব্রাত্য বসু।
কলকাতা , ১১ জানুয়ারি:- ভোট বড় বালাই। তাই বাংলার মনীষীদের ভোটের স্বার্থে ব্যবহার করতে চাইছে বিজেপি। বিজেপিকে আক্রমণ করে এই মন্তব্য করেছেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু। রবীন্দ্রনাথের জন্মস্থান শান্তিনিকেতনে বলার পর এবার মহাপ্রভু শ্রীচৈতন্যকে নিয়েও ভুল তথ্য দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। এদিন তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে ব্রাত্য বসু বলেন, বাংলার মনীষীদের ভোটের […]
কর্মবিরতির দুদিন সরকারি কর্মীদের হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য।
কলকাতা, ১৮ ফেব্রুয়ারি:- বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে কর্মীদের একাংশের আগামী সোমবার থেকে দু দিনের কর্মবিরতির ডাকের প্রেক্ষিতে সরকারি দফতরের কাজকর্ম স্বাভাবিক রাখতে উদ্যোগী হল রাজ্য সরকার। প্রস্তাবিত কর্ম বিরতির দুদিন কয়েকটি ব্যতিক্রমী কারণ ছাড়া সরকারি কর্মীদের দফতরে হাজিরা বাধ্যতামূলক করা হয়েছে। অন্যথায় কঠোর শাস্তির হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। আজ নবান্নে অর্থ দফতর থেকে জারি করা এক […]
ফুটপাতের ধারে খেতে বসে পাঁচিল চাপা পড়ে মৃত্যু এক ব্যক্তির।
হাওড়া, ২৪ নভেম্বর:- ফুটপাতের ধারে খেতে বসে পাঁচিল চাপা পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির। বুধবার দুপুরে হাওড়ার ব্যাঁটরা থানা এলাকার শানপুর ও ইছাপুরের মাঝে ড্রেনেজ ক্যানেল রোডে ঘটনাটি ঘটে। ফুটপাতের ধারে খেতে বসে পাঁচিল চাপা পড়ে মৃত্যু হয় ওই ব্যক্তির। মৃত ব্যক্তি জগাছার অঞ্চলের বাসিন্দা বলে জানা গেছে। মৃতের নাম বাপি। তাঁকে গুরুতর জখম অবস্থায় […]








