চিরঞ্জিত ঘোষ,চন্ডিতলা,২৫ মে:- আমফানের ধ্বংস লীলায় হুগলি চন্ডীতলা এবং জাঙ্গিপাড়া কতটা ক্ষতি হয়েছে তা দেখতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় রবিবার হুগলি চন্ডীতলা এবং জাঙ্গিপাড়া এলেন । এদিন তিনি বিজেপির না করে তীব্র ভাষায় আক্রমণ করলেন। তিনি বললেন রাজ্যের একটি রাজনৈতিক দল পশ্চিমবঙ্গ কে তাদের পৈত্রিক সম্পত্তি ভেবে নিয়েছে। মানুষের দুর্গতি র সুযোগ নিয়ে তাদের ইন্ধন যোগাচ্ছে,গন্ডগোল পাকাবার চেষ্টা করছে। কিন্তু তা তো নয়। তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন এই প্রাকৃতিক দুর্যোগে বাংলা আজকে ক্ষতিগ্রস্ত ।এখানে যাদের ক্ষতি হয়েছে তাদের সাহায্যের ব্যাপারে কোন রঙ দেখা হবেনা ,কোন ধর্ম দেখা হবেনা ,কোন বর্ণ দেখা হবেনা, কোন পার্টি দেখা হবে না, যার যতটা ক্ষতি হয়েছে সে হিসাব করে তাদের সাহায্য করা হবে। এদিন তিনি চন্ডীতলা1 চন্ডীতলা 2 এবং জাঙ্গিপাড়ার কৃষকদের ক্ষতি বিষয়গুলি নিয়ে একটি বৈঠক করেন। তিনি জানান যে এখানকার মানুষ অধিকাংশ কৃষিজীবী। 80% মানুষ কৃষক এবং ম্যাক্সিমাম চাষের ক্ষতি হয়েছে কিছু কিছু ক্ষেত্রে কয়েকটি জায়গায় কৃষকরা তাদের ফসল তুলে নিলেও ক্ষতির পরিমাণ বিশাল। তার সঙ্গে প্রচুর ঘর বাড়ির ক্ষতি হয়েছে। কল্যান বাবু বলেন আমাদের সবথেকে প্রধান যে বিষয়টা দিকে নজর দিতে হবে সেটা হল কত তাড়াতাড়ি আবার পশ্চিমবঙ্গ কে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা, কিন্তু আমাদের কিছু লিমিটেশন আছে কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী 25% শ্রমিক নিয়ে আমাদের কাজ করতে হচ্ছে। তবে তার বিশ্বাস খুব শিগগিরই আবার পশ্চিমবঙ্গ তার স্বমহিমায় ফিরে আসবে। এদিন বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের পূর্ত দপ্তরের কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি। তিনি জানান যে সরকার চেষ্টা করছে যাতে তাড়াতাড়ি আবার সমস্ত কিছু স্বাভাবিক হয়ে যায় ।এবং আমরা আজকে এখানকার চাষীদের যে ক্ষতি হয়েছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করলাম আমাদের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি সমস্ত কিছু দেখে গেলেন এবং সমস্ত বিষয়টি অবগত হলেন এবং যত তাড়াতাড়ি সম্ভব যাতে এখানকার কৃষিজীবী মানুষ আবার স্বাভাবিক অবস্থ্যায় ফিরে আসে তার চেষ্টা করবেন।
Related Articles
জনতা কার্ফুর দিন স্কুলে মিড ডে মিলের সামগ্রী বিলি হল কেন, সরব বিজেপি।
হাওড়া ,২২ মার্চ:- করোনা মোকাবিলায় সারা দেশ জুড়ে ২২ মার্চ যখন ‘জনতা কার্ফু’র ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী, তখন হাওড়ায় বাঁকড়ার একটি প্রাইমারি স্কুলে রবিবার সকাল থেকে স্কুলের অভিভাবকদের হাতে ছাত্রছাত্রীদের মিড ডে মিলের চাল, আলু বিতরণের কাজ চলেছে বলে অভিযোগ উঠেছে। স্কুলের তরফ থেকে কেন আজকের দিনটি বেছে নেওয়া হল তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। […]
হাওড়ায় বিজেপির ডেপুটেশন কর্মসূচীর মিছিল ব্যারিকেড করে আটকালো পুলিশ। উত্তেজনা।
হাওড়া, ২৭ মার্চ:- হাওড়া কর্পোরেশনে বেআইনি চাকরি এবং কর্পোরেশনের চেয়ারম্যান, ডেপুটি চেয়ারম্যানের দুর্নীতি সহ রাজ্যে নিয়োগ কেলেঙ্কারির বিরুদ্ধে হাওড়া জেলা সদর বিজেপির ডাকে সোমবার পঞ্চাননতলার জেলা কার্যালয় থেকে এক প্রতিবাদ মিছিলের ডাক দেয় হাওড়া সদর বিজেপি। হাওড়া জেলা সদর কার্যালয় থেকে মিছিল করে আন্দোলনকারীরা মহাত্মা গান্ধী রোড ধরে জেলাশাসকের বাংলোর সামনে আসার আগেই হাওড়া কর্পোরেশনের […]
নেরোকাকে ছারখার করে প্রত্যাবর্তন, পাহাড়ে লাল-হলুদ ঝড়।
অঞ্জন চট্টোপাধ্যায়,১০ ডিসেম্বর:- পরিচিত ছন্দে ফিরল ইস্টবেঙ্গল। বিভিন্ন প্রতিকূলতা অতিক্রম করে চলতি আই লিগে প্রথম জয়টি তুলে নিল লাল-হলুদ ব্রিগেড। মঙ্গলবার ইম্ফলের খুয়ান লম্পক স্টেডিয়ামে নেরোকা এফসি’কে ৪-১ গোলে হারাল মশালধারীরা। পরপর দুই ম্যাচ ড্র করার ফলে এই ম্যাচে যে কোনও মূল্যে তিন পয়েন্ট লক্ষ্য ছিল ইস্টবেঙ্গলের। একে তো অ্যাওয়ে ম্যাচ তার উপর পাহাড়ে উচ্চতা […]









