তরুণ মুখোপাধ্যায়, হুগলি,২৪ মে:- আগামী কাল খুশির ঈদ। এক মাস রমজানের উপবাসের পর এই দিনটি রোজা ভঙ্গ করে আল্লাহতালার কাছে সকলের মঙ্গল কামনায় ঈদের নামাজে অংশ নেন। সারা পৃথিবীর কোটি কোটি ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষ খুশির এই দিনটি পালন করেন। কিন্তু এবছর করোনার মহামারিতে সারা বিশ্ব লন্ড ভন্ড। বাদ পড়েনি আমাদের রাজ্যও। হুগলির রিষড়া শহরে বাস করেন কয়েক হাজার মুসলিম ধর্মালম্বী মানুষ। জানা গেছে এবছর এই আপদকালীন অবস্থায় অধিকাংশ মানুষ নিজেদের ঘরে থেকে পালন করবেন এই পবিত্র দিনটিতে। ঈদের প্রাক্কালে সমগ্র রিষড়া বাসী মুসলিম সম্প্রদায়ের মানুষ দের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন পুরপ্রধান বিজয়সাগর মিশ্রও উপ পুরপ্রধান জাহিদ হাসান খান তারা সকলের সুখ ও সমৃদ্ধি কামনা করে বলেন সবাই দিনটি আনন্দ খুশির সঙ্গে পালন করুন ঈশ্বর সকলের মঙ্গল করুন এই প্রার্থনা করি।
Related Articles
কলকাতা পুরভোট অবাধ ও সুষ্ঠুভাবে করতে বদ্ধপরিকর রাজ্য নির্বাচন কমিশন।
কলকাতা, ১৪ ডিসেম্বর:- কলকাতা পুরসভার ভোট অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বদ্ধ পরিকর রাজ্য নির্বাচন কমিশন। ভোট গ্রহণের পাঁচদিন আগে পুলিশ প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করে সেকথা স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হল কমিশনের তরফে। অবাধ ভোট গ্রহণের লক্ষ্য়ে বিরোধীদের অভিযোগ গুরুত্ব দিয়ে দেখতে এবং তার দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার রাজ্য নির্বাচন কমিশনের […]
লক্ষীর ভান্ডার প্রকল্পের সুবিধা তপশিলি জাতি ও উপজাতির মানুষেরা পাবেন জানালেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২৫ আগস্ট:- তপশিলি জাতি-উপজাতিদের উন্নয়নে রাজ্য সরকার বদ্ধপরিকর বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। নবান্নে আজ নবগঠিত তপশিলি জাতি উপজাতি কাউন্সিলের প্রথম বৈঠকে তিনি বলেন এ রাজ্যে প্রথম তপশিলি সম্প্রদায়ের উন্নয়নে আলাদা কাউন্সিল গঠন করা হয়েছে। ইতিমধ্যেই রাজ্য সরকার এই শ্রেণীর মানুষদের উন্নয়নে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। গত ১০ বছরে এই দপ্তরের বাজেট বরাদ্দ ছয় […]
২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে অমিতাভ বচ্চন।
কলকাতা, ২৪ নভেম্বর:- দুবছরের কোভিড কাল পেরিয়ে ফের একবার ছন্দে ফিরছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।চলচ্চিত্র উৎসবকে কেন্দ্র করে ফের নক্ষত্র সমাবেশের স্বাক্ষী হতে চলেছে কলকাতা। ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করতে চলেছেন বিগ বি- অমিতাভ বচ্চন। আগামী ১৫ ডিসেম্বর থেকে এই উৎসব শুরু হচ্ছে চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, […]








