সুদীপ দাস,২০ মে:- ঝড়ের দাপটে একটি পুরনো বাড়ির অংশ ভেঙে ক্ষতিগ্রস্ত, ভেঙে পড়েছে গাছl হুগলির শ্রীরামপুরের ৮নম্বর ওয়ার্ডের মেলা বাড়ির সামনে ঘটনা lপ্রথমেই ছুটে যায় শ্রীরামপুর থানার পুলিশ।আই, সি দিব্যেন্দু দাসের নেতৃত্বে মানুষজন কে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে ছিলেন ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌড়মোহন দে । যদিও কেউ আহত হয়নিlসেই বাড়ীতে যারা থাকতো তাদের অন্যত্র সরানো হয়েছেl সুপার সাইক্লোন আমফান মোকাবিলায় প্রস্তুত হুগলি জেলা প্রশাসন। বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুত করা হয়েছে। কাঁচা বাড়ি থেকে সাত হাজারের বেশি মানুষকে সরানো হয়েছে। রাখা হয়েছে ত্রান শিবিরে। বিদ্যুৎ দপ্তর ,স্বাস্থ্যদপ্তর, সেচ , কৃষি ,দমকল, পুলিশ সহ ২৪ টি দপ্তরকে এ্যালার্ট করা হয়েছে। জলপথ পরিবহন বন্ধ রয়েছে লকডাউনের ফলে।তবু কোনো নদীতে নৌকা নামাতে নিষেধ করা হয়েছে। নদী তীরবর্তী এলাকায় মাইকিং করে সতর্ক করা হচ্ছে জন সাধারনকে।ঝড়ের সময় বাইরে থাকতে বারন করা হচ্ছে। পর্যাপ্ত ত্রান মজুত রয়েছে জেলায়।ত্রিপল ,শুকনো খাবার,জল সময় মত ক্ষতিগ্রস্থদের কাছে পৌঁছে দেওয়ার সব রকম ব্যবস্থা করা হয়েছে।
২৪ ঘন্টার জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। হুগলি জেলা শাসক ওয়াই রত্নাকর রাও তার অফিস থেকেই সব নজরদারী করতে পারবেন। চালু করা হয়েছে হেল্প লাইন নম্বর। বিপদ হলে হেল্প লাইন নম্বরে ফোন করা যাবে। বিপর্যয় মোকাবিলা বাহিনী প্রস্তুত রয়েছে আমপানের মোকাবিলায়।ত্রান সামগ্রী বিলি বন্টনে বিপর্যয় মোকাবিলা দপ্তরে ব্যস্ততা তুঙ্গে।হুগলিতে ১১০-১২০ কিমি বেগে আমফান আছড়ে পরবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। সুপার সাইক্লোন আটকানো যাবে না কিন্তু ক্ষয়ক্ষতি যতটা সম্ভব আটকানো যায় সেটাই লক্ষ হুগলি জেলা প্রশাসনের।হুগলি জেলায় ৪৭ টা ত্রান শিবির খোলা হয়েছে। ১৩৩৭০ জনকে চিহ্নিত করা হয়েছে।তারমধ্যে ৭১১৫ জনকে ত্রান শিবিরে সরানো হয়েছে। ১৪৮ জন সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারকে নিযুক্ত করা হয়েছে।এসডিআরএফ এর একটি দল পুরশুড়া রেসকিউ ক্যাম্পে রাখা হয়েছে।দুটি স্পিড বোটকে শ্রীরামপুর ও চন্দননগরে প্রস্তুত রাখা হয়েছে।দুই হাজারের বেশি ত্রিপল বিলি করা হয়েছে।জেলা হেড কোয়াটার ছাড়াও চারটি মহকুমা ও আঠেরোটি ব্লকে কন্ট্রোল রুম খোলা হয়েছে।সাইক্লোনে টেলি যোগাযোগ অক্ষুন্ন রাখতে ব্যবহার করা হবে স্যাটেলাইট ফোন।কন্ট্রোল রুম টোল ফ্রি নাম্বার ১৮০০৩৪৫৬১৩৫ / ০৩৩-২৬৮১২৬৫২Related Articles
হঠাৎ গুলি চললো মাহেশে? গুলির শব্দে থমকে গেলো রথের চাকা।
হুগলি, ১৫ জুলাই:- আটদিন মাসির বাড়িতে কাটিয়ে নয় দিনের দিন রথে করে বাড়ি ফিরছেন জগন্নাথ দেব। শ্রীরামপুরের মাহেশের উল্টোরথেও ভিড় উপচে পড়ল। রথের দিন প্রচন্ড গরমেও মানুষের ঢল নেমেছিল মাহেশে। আজ উল্টোরথের আগে বৃষ্টিতে আবহাওয়া অনেকটাই মনোরম থাকায় জগন্নাথ দেবের ভক্তদের ঢল নামল রথের পথে। সকাল থেকেই মাসির বাড়ি তে জগন্নাথ দেব বলরাম সুভদ্রার পুজা […]
রাক্ষুসে বাড়িতে রাক্ষসীর পুজো চন্দননগরে।
হুগলি, ৩০ আগস্ট:- তারকা সূর্পণখা হিড়িম্বা পুতনা রামায়ণ মহাভারত পুরানে হরেক রাক্ষুসীদের পরিচয় পাওয়া যায়। কিন্তু তাদের পুজো হচ্ছে এমন খুব একটা দেখা যায় না। লক্ষ্মণ সূর্পণখার নাক কাটায় লঙ্কা কান্ড হয়েছিল আবার তারকা বধ করেছিলেন শ্রীরামচন্দ্র। শ্রীকৃষ্ণকে বধ করতে পুতনার সাহায্য নিয়েছিল কংস হিড়িম্বকে বধ করে হিরিম্বাকে বিবাহ করেছিলেন ভীম। এমন অনেক কাহিনী রাক্ষসদের […]
১২ই জানুয়ারী থেকে শুরু হতে চলেছে রামমোহন মেলা।
খানাকুল, ১৪ ডিসেম্বর:- আগামী ১২ই জানুয়ারী থেকে শুরু হতে চলেছে ভারতপথিক রাজা রামমোহন রায়ের নামাঙ্কিত রামমোহন মেলা। মঙ্গলবার মেলা শুরুর কথা জানিয়ে দিলেন হুগলি জেলা পরিষদ সভাধিপতি মেহেবুব রহমান। এদিন মেলা নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয় খানাকুল ১ পঞ্চায়েত সমিতির অফিসে। উপস্থিত ছিলেন খানাকুল ১ পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুমা বাগ, সহ সভাপতি নইমুল হক, তারকেশ্বর […]





