পূর্ব মেদিনীপুর,১৯ মে:- ক্রমশ ঘূর্ণিঝড় আমফানের আশঙ্কা প্রবল হচ্ছে। গভীর সমুদ্রে ঘনীভূত ঘূর্ণিঝড় ক্রমশ স্থলভাগের দিকে এগিয়ে আসছে। আজ সকাল থেকে মেঘলা আকাশ, উত্তাল সমুদ্র। এনডিআরএফ এর টিম সমুদ্র সৈকত এলাকায় যেসব মানুষজন ঘুরে বেড়াচ্ছে বা যাদের স্টল রয়েছে তাদের উদ্দেশ্যে মাইকিং করে সতর্ক করছেন। দীর্ঘ লকডাউন এ দীঘার সমস্ত স্টল বন্ধ রয়েছে। তার ওপর ঘূর্ণিঝড়ের আশঙ্কায় স্টল খুলে জিনিসপত্র বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছেন। এর আগেও অনেক ঝড় দেখেছে স্থানীয় ব্যবসায়ীরা।কিন্তু এবারের সরকারি নির্দেশ এবং জেলা প্রশাসনের তৎপরতা যেন একটু বেশি ভাবাচ্ছে। ইতিমধ্যে জেলা প্রশাসনের তরফ থেকে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জামড়া, শ্যামপুর, তাজপুরে যুদ্ধ কালীন পরিস্থিতিতে দুর্বল বাঁধ মেরামতির কাজ চলছে।হাত লাগিয়েছে গ্রামবাসীরাও।বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে সরানো হচ্ছে এই এলাকার মানুষ জনদের। সকাল থেকে মেঘলা আকাশ।হালকা হাওয়া বইছে। দিঘা সহ মন্দারমনি হলদিয়াতে প্রশাসনের মাইকিং নজরদারি চালানো চলেছে। সমুদ্রের গতিবিধি ধীরে ধীরে বদলাচ্ছে।
Related Articles
নিকাশির জল ঘরে, জবাবদিহি চাইতে একজোটে প্রধানের কাছে বাসিন্দারা।
হুগলি, ৫ ফেব্রুয়ারি:- দীর্ঘদিন নালা পরিষ্কার হয় না। ফলে, নিকাশির জল ঢুকছে ঘরে। বারবার জানিয়েও সমস্যার সমাধান না হওয়ায় সোমবার চুঁচুড়ার লেনিননগরের বাসিন্দারা একজোটে কোদালিয়া ১ পঞ্চায়েত প্রধান সুকান্ত ঘোষের কাছে জবাবদিহি চাইতে যান। কিন্তু প্রধানের দেখা মেলেনি। বাসিন্দাদের দাবি, ফোনে প্রধান জানান, বিকেল পাঁচটার আগে পঞ্চায়েতে যেতে পারবেন না। এরপরেই পঞ্চায়েতের গেটে তালা ঝুলিয়ে […]
জুটমিলের শ্রমিক নিখোঁজে চাঞ্চল্য চাঁপদানিতে।
হুগলি, ৯ এপ্রিল:- এক শ্রমিক নিখোঁজ হয়ে যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল চাঁপদানিতে। চাঁপদানি ডালহৌসি জুটমিলের তাঁত বিভাগের শ্রমিক ২৩ বছরের মহ ওয়াসিম ৬ এপ্রিল চাপদানির কে বি এম রোডের নিজের বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি। ডিউটি থেকে বাড়ি ফিরে চাঁপদানি বাজারে যাচ্ছি বলে আর ফেরেনি। রাত ন টা নাগাত রাতের খাবার খাওয়ার সময় বাড়ির লোক […]
চুঁচুড়া শহরের গঙ্গার বিপদজনক ঘাটগুলো পরিদর্শনে মহকুমা শাসক সহ পুর প্রতিনিধিরা।
হুগলি, ১৯ মে:- গত কয়েক মাসে চুৃঁচুড়া থানা এলাকার গঙ্গার ঘাট গুলোতে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হয়েছে অনেকের। সাহাগঞ্জ থেকে উত্তর চন্দননগরের তুলোপট্টি ঘাট সব ঘাটেই কম বেশি দূর্ঘটনা ঘটছে। প্রশাসনের পক্ষ থেকে কি কি ব্যবস্থা নেওয়া যায় তা খতিয়ে দেখতে এই পরিদর্শন। বিপদজনক ঘাট লিখে ব্যানার টাঙানো হয়েছে কয়েকটি ঘাটে। স্নান করতেও […]









