চিরঞ্জিত ঘোষ, ১১ মে:- তৃতীয় দফায় লকডাউন চলছে এরইমধ্যে বেশ কিছু কারখানা ও গোডাউন খোলার অনুমতি দিয়েছে প্রশাসন, তবে সরকারি নিয়ম মেনে চালাতে হবে কারখানা। চন্ডীতলার দানবতিপুরের একটি গোডাউনে চলছিল কাজ, হঠাৎই মালবোঝাই একটি গাড়ি খালি করার সময় দেখা যায় গাড়ির মধ্যে আগুন লেগেছে। দমকলকে খবর দেয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ডানকুনি দমকলের একটি ইঞ্জিন এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল সূত্রে জানা যায়, গাড়ির মধ্যে পারফিউম সহ বিভিন্ন ধরনের লিকুইড মজুদ ছিল। ডানকুনির একটি ওয়্যারহাউজ থেকে মাল লোড করে চন্ডীতলা দানবতিপুরের ওয়ারহাউসিং প্রাইভেট লিমিটেডে আসে গাড়িটি। খালি করার সময় দেখা যায় গাড়িতে আগুন। কি কারনে আগুন খতিয়ে দেখছে দমকল। উল্লেখ্য, খবর সংগ্রহ করার সময় সাংবাদিকদের ছবি তুলতে বাধা দেয়া হয়, গায়ে হাত দেয়া হয়। ক্যামেরা কেড়ে নেয়া হয়। হুমকি দেয়া হয় ছবি ডিলিট করার জন্য। যেভাবে দিনের পর দিন সাংবাদিক নিগ্রহের ঘটনা বাড়ছে এতে আতঙ্কিত সাংবাদিকরা।
Related Articles
উমা চলেছেন মন্ডপে রাস্তায় তখন প্রতিবাদের তুলিতে টান।
হুগলি, ৯ অক্টোবর:- পঞ্চমীর রাত গভীর গাড়িতে করে মন্ডপ মুখি দুর্গা। সি ব্লকের রাস্তায় প্রতিবাদের লিখন চলছে।আর জি করের দোষীদের বিচার চাই। উৎসবে দিন গুলোতে প্রতিবাদ থামবে না তারই বার্তা দিতে, জুনিয়ার চিকিৎসকদের আন্দোলনকে সহমর্মিতা জানাতে আবারও রাত দখল, হয়ত অষ্টমীতেই।’ বাজে শঙ্খ বাজে ঢাক আমাদের মেয়ে বিচার পাক’ কোন্নগরের রাস্তায় আবারও উঠল স্লোগান, রাস্তার […]
করোনার বিধি-নিষেধকে উপেক্ষা করেই শাসক দলের মনোনয়ন চন্দননগরে।
সুদীপ দাস, ৩ জানুয়ারি:- করোনার প্রকোপ থেকে চন্দননগরকে বাঁচাতে বন্ধ হোক অকাল পৌরভোট, দাবী চন্দননগর নাগরিকবৃন্দের! সোমবার সাত-সকালে এই পোষ্টারে ছয়লাপ গোটা চন্দননগর শহর। চন্দননগরের বুকে বিভিন্ন রাজনৈতিক দলের পুরনো ব্যানারের উপর এই পোষ্টার পরেছে। যা নিয়ে সরগরম এই শহর। প্রসঙ্গত আগামী ২২শে জানুয়ারী চন্দননগর পুরনিগমের নির্বাচন। আর আজ থেকে কোভিড বিধি নিয়ে পুনরায় কড়াকড়ি […]
পেনসনের দাবিতে থালা, বাটি হাতে ধর্না হাওড়া পৌরসভায়।
হাওড়া, ৪ মে:- ফের পেনশনের দাবিতে হাওড়া পুরসভায় ধর্না ও অবস্থান বিক্ষোভ শুরু করেছেন পুরসভার অবসরপ্রাপ্ত কর্মচারীরা। তাদের অভিযোগ তারা কেউ কেউ পাঁচ বছরেরও বেশি চাকরি থেকে অবসর নিয়েছেন। অথচ তারা পেনশন পাচ্ছেন না। তাদের পেনশনের নাম করে অ্যাডহক পেনশন দেওয়া হচ্ছে। যা দিয়ে তারা সংসার চালাতে পারছেন না। অনেক অবসরপ্রাপ্ত কর্মচারী বয়সের ভারে কাজকর্ম […]






