চিরঞ্জিত ঘোষ,৪ মে:- করোনা ভাইরাসের আতঙ্কে আতঙ্কিত সারা পৃথিবীর মানুষ।এই মারণ ভাইরাসের মোকাবিলায় দেশজুড়ে চলছে লক ডাউন।আর এই লক ডাউনের ফলে বিভিন্ন রাজ্যে আটকে পড়েছে বহু মানুষ। ভিনরাজ্যে আটকে পরা মানুষদের বাড়ি ফেরানোর কথা জানিয়েছে রাজ্য সরকার। সেই কথা মতো আগামীকাল আজমীর থেকে হুগলি জেলার ডানকুনি স্টেশনে আসছে বিশেষ ট্রেনে ফিরছে আটকে পরা মানুষরা।তাই আজ সোমবার ডানকুনি স্টেশন পরিদর্শন করলো জেলা প্রশাসনের আধিকারিকরা। আগামীকাল সকালে বিশেষ ট্রেনে আজমীর থেকে ডানকুনি স্টেশনে এসে নামবে আটকে পরা মানুষরা।এরপর ডানকুনি থেকে তাদের নিজের বাড়ি ফেরাবার ব্যবস্থা করবে সরকার।সেই কারণে এদিন ডানকুনি স্টেশন পরিদর্শন করলেন ডানকুনি পুরসভার পুরপ্রধান হাসিনা শবনম সহ জেলা প্রশাসনের আধিকারিকরা।
Related Articles
ভাইফোঁটায় চিত্রগুপ্তের পুজো দিয়েই ভাইদের দীর্ঘায়ু কামনার রীতি এখনো বর্তমান বাতানলে।
মহেশ্বর চক্রবর্তী, ৬ নভেম্বর:- হুগলি জেলার শেষ সীমায় অবস্থিত আরামবাগের একটি প্রতন্ত্য অঞ্চল হলো বাতানল। ১১২ বছর ধরে চিত্রগুপ্তর পুজো করে আসছেন এই অঞ্চলের কায়স্থপাড়ায় ১৮ টি পরিবার। এ বছরও তার ব্যতিক্রম হলো না। রীতি মেনে হলো যমের হিসাবরক্ষক তথা ঠাকুর চিত্রগুপ্তের পুজো। জানা গিয়েছে এই বাতানল অঞ্চলের বাসিন্দা ভূপালচন্দ্র সরকার পাড়ায় চিত্রগুপ্ত পূজোর আয়োজন করেন বিংশ […]
পেট্রোল,রান্নার গ্যাস সহ জিনিসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিধায়ক প্রবীর ঘোষালের নেতৃত্বে পথে নামলো তৃণমূল।
হুগলি,৩ জানুয়ারি:- পেট্রোল,রান্নার গ্যাস সহ বিভিন্ন জিনিসের অস্বাভাবিক হারে দাম বৃদ্ধির প্রতিবাদে বিধায়ক প্রবীর ঘোষালের নেতৃত্বে পথে নামলো তৃণমূল।শুক্রবার সকালে কোন্নগরে এক বিশাল মিছিল করে তৃণমূল।মিছিলে বিধায়কের সাথে ছিলেন কোন্নগর পুরসভার পুরপ্রধান বাপ্পাদিত্য চ্যাটার্জী,কোন্নগর পুরসভার সমস্ত কাউন্সিলর সহ তৃণমূলের বহু নেতা কর্মীরা।মিছিল থেকে বিধায়ক প্রবীর ঘোষাল বলেন পশ্চিমবঙ্গে মুখ থুবড়ে পড়বে বিজেপি।পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জীর বিকল্প […]
পার্থকে অপসারণের পর আগামীকাল প্রথম মন্ত্রিসভার বৈঠক হতে চলেছে।
কলকাতা, ৩১ জুলাই:- আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়ের রাজ্য মন্ত্রিসভা থেকে অপসারণের পর আগামী সোমবার রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠক হতে চলেছে। তিনদিনের মধ্যে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফের মন্ত্রিসভার বৈঠক ডাকায় জল্পনা তৈরি হয়েছে। বিশেষত পার্থবাবুর অপসারণের পর মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার রদবদলের ইঙ্গিত দেওয়ার প্রেক্ষিতে সোমবারের বৈঠক গুরুত্বপূর্ন বলে মনে করা হচ্ছে। নীতি আয়োগের বৈঠকে যোগ […]






