সোজাসাপটা ডেস্ক,৩ মে:- রাজারহাট কোয়ারেন্টাইন সেন্টারের ওপর পুষ্পবৃষ্টি করে করোনা যোদ্ধাদের সম্মান জানাল ভারতীয় বায়ুসেনা। সেনাবাহিনীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ। দিল্লি, মুম্বই-সহ দেশের বড় বড় শহরে একাধিক হাসপাতালের উপর হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করে বায়ুসেনা। এছাড়া বিভিন্ন হাসপাতালের সামনে সেনার জওয়ানরা ব্যান্ড বাজিয়ে সম্মান জানান। বায়ুসেনার সুখোই ৩০ এমকেআই, মিগ ২৯ ও জাগুয়ার বিমান রাজপথের উপর দিয়ে উড়ে যায়। সম্মান জানানো হয় রাজঘাটেও।
Related Articles
রাজ্যপালের হস্তক্ষেপে তড়িঘড়ি উপাচার্য নিয়োগ, চাকরিতে নিশ্চিন্ত চুঁচুড়ার সায়ন।
হুগলি, ১ সেপ্টেম্বর:- কেন্দ্র সরকারের চাকরি হয়েছে, শুধুমাত্র শংসাপত্রের জন্য যোগদান করতে পারছিলেন না, তাই রাজ্যপালের দ্বারস্থ হয়েছিলেন চুঁচুড়ার যুবক। আর সেই খবর প্রকাশ হওয়ার পরেই সায়ন কর্মকারকে ডেকে নিলেন রাজ্যপাল। স্বস্তির নিশ্বাস ফেলছে সায়ন ও তার পরিবার। চুঁচুড়া দক্ষিণায়ণের বাসিন্দা সায়ন কর্মকার কেন্দ্রীয় সরকারের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট (ডিআরডিও) এ পরীক্ষা দিয়ে মেধাতালিকায় এক […]
যুবভারতীতেও ঘরের মাঠে ভাগ্য বদলালো না ইস্টবেঙ্গলের।
অঞ্জন চট্টপাধ্যায়,২৯ ফেব্রুয়ারি;- কল্যাণী থেকে ঢাকঢোল পিটিয়ে ইস্টবেঙ্গল কর্তারা তাঁদের হোম ম্যাচ যুবভারতীতে নিয়ে এলেন। কিন্তু তাতে হোম ম্যাচে লাল হলুদের ছন্নছাড়া ফুটবলের ছবিটা বদলাল কি। ম্যাচের ফলাফল বলছে না। ইস্টবেঙ্গল যে তিমিরে ছিল সেই তিমিরেই । হারতে হারতে কোনোরকমে চার্চিলের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল টিম মারিও। এদিনের নিশ্চিত হারতে থাকা ম্যাচে শেষ মুহূর্তে […]
ভুয়ো ভোটার ধরতে মরিয়া তৃণমূল, শেওড়াফুলিতে সাংবাদিক সম্মেলনে বার্তা তৃণমূলের।
হুগলি, ১৭ এপ্রিল:- দিল্লি এবং মহারাষ্ট এবং রাজস্থানে ভুয়ো ভোটার ঢুকিয়ে নির্বাচন বৈতরণী পার হয়েছে,পশ্চিমবঙ্গ কিন্তু সেটা হবে না। কারণ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগে থেকে এই ষড়যন্ত্রটা ধরে ফেলেছে এবং আমাদের সমস্ত কর্মীকে নির্দেশ দিয়েছেন যেকোনো মূল্যে ভুয়ো ভোটারদের ধরতে হবে। সেইমতো ইতিমধ্যে আমরা কাজ আরম্ভ করে দেখতে পাচ্ছি হাজার হাজার এই ধরনের […]





