সুদীপ দাস,৩০ এপ্রিল:- লকডাউনের মধ্যেই কালোবাজারির উদ্দেশ্যে মদ ভর্তি গাড়ি রওনা দিয়েছিলো। কিন্তু শেষ রক্ষা হলো না। রেল পুলিশের হাতে ধরা পরলো দুই যুবক সহ বিপুল পরিমান বিদেশী মদ। ঘটনাটি ব্যান্ডেল রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায়। রেল পুলিশ সূত্রে খবর বুধবার গভীর রাত দেড়টা নাগাদ ব্যান্ডেল মোড়ের একটি বিলিতি মদের দোকান থেকে ৭৫০ মিলি-র মোট ৮৯৮ বোতল মদ একটি ম্যাটাডোরে করে রওনা দেয় দুই যুবক। উল্লেখ্য সে সময়ের ভিডিও ক্যামেরা বন্দি করে ফেসবুকে ছেড়ে দেয় স্থানীয়রা। ওই দুই যুবকেরর মধ্যে ছিলো গাড়ির চালক ব্যান্ডেল সুভাষনগরের বাসিন্দা প্রবীর সাহা (২৪) এবং সাহাগঞ্জ ইশ্বরবাহার বাসিন্দা সেখ কুতুবুদ্দিন (২৭)। গাড়িটি সপ্তগ্রামের দিকে যাচ্ছিলো বলে খবর। পথে ব্যান্ডেল স্টেশনের সামনে তাঁদের গাড়ি আটকায় ব্যান্ডেলের আরপিএফ। সেই গাড়ি থেকেই ওই বিপুল পরিমান বিলিতি মদ উদ্ধার হয়। যার মোট বাজার দর চার লাখ ছয় হাজার তিনশো কুড়ি টাকা বলে। এর কয়েকগুন বেশী দামে সেই মদ কালোবাজারে বিক্রি হতো বলে রেল পুলিশ সুত্রে খবর। ধৃত দুজনকে গ্রেপ্তার করে ঘটনার তদন্তে নেমেছে রেল পুলিশ।
Related Articles
কোভিড সচেতনতায় কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি দল হুগলীতে।
সুদীপ দাস, ২৯ ডিসেম্বর:- কোভিড সচেতনতায় কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি দল হুগলীতে। বুধবার চুঁচুড়ায় হুগলীর মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠক শুরু হয়। এদিন কেন্দ্রীয় সরকারের রিজিওনাল ডিরেক্টর ডাঃ সত্যজিৎ সেনের নেতৃত্বে ৫জনের প্রতিনিধি দল হুগলী জেলায় উপস্থিত হন। প্রথমেই জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রমা ভু্ঁইয়ার দপ্তরে বৈঠকে বসেন তাঁরা। […]
শিয়ালদা মেট্রোর বহু প্রতীক্ষিত উদ্বোধন ব্রাত্য মমতা
কলকাতা, ৯ জুলাই:- দীর্ঘ অপেক্ষার পর অবশেষে চালু হতে চলেছে শিয়ালদহ পর্যন্ত মেট্রো। সোমবার ইস্ট ওয়েস্ট মেট্রো ফুলবাগান থেকে শিয়ালদহ পর্যন্ত অংশের উদ্বোধন করবেন কেন্দ্রীয় নারী, শিশু কল্যাণ ও সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি। ১৪ তারিখ থেকে মেট্রো চলাচল শুরু হবে। ওই অনুষ্ঠানে স্থানীয় সংসদ বিধায়কদের আমন্ত্রণ জানানো হলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে আমন্ত্রণ না […]
পেট্রোল-ডিজেলে শুল্ক ছাড় অব্যাহত রাখল নবান্ন।
কলকাতা, ৩ জুলাই:- পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে রাজ্য সরকার পেট্রোল ও ডিজেলের উপর লিটার পিছু এক টাকা করে শুল্ক ছাড় অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে। আগামী তিন মাস এই ছাড় কার্যকর থাকবে বলে অর্থ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় পেট্রোলের দাম প্রতি লিটার একশ টাকা অতিক্রম করেছে। কলকাতাতেও লিটার পিছু […]








