হুগলি,২৫ এপ্রিল:- হুগলী জনাই পশ্চিম পাড়া কল্যাণ সমিতির মানবিক উদ্যোগ। এই করোনা লকডাউনে যেখানে রক্তের পর্যাপ্ত যোগান নেই সেইসময় লাইফ কেয়ার ব্লাড ব্যাংকের সহযোগিতায় থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের জন্য রক্তদান শিবিরে ৪০ জন জনাইবাসী স্বেচ্ছায় রক্ত দিয়েছেন। এই সমাজসেবামূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলী জেলার পূর্ত কর্মাধক্ষ সুবীর মুখার্জী এবং জনাই গ্ৰাম পঞ্চায়েত প্রধানা। সমস্ত সরকারী বিধি নিষেধ নিয়ম অনুযায়ী অনুষ্ঠিত এই উদ্যোগে ক্লাব সভাপতি, সম্পাদক এর সহযোগীতা এবং সঞ্জীব পাল,কু্শল ব্যানার্জ্জী, পার্থ ঘোষ ও পৌলমী রায় চ্যাটার্জ্জীর অক্লান্ত পরিশ্রম অবশ্যই উল্লেখ্য। এই অনুষ্ঠানের জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন মাননীয় সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায় মহাশয়।
Related Articles
মুখ্যসচিব ও পুলিশের মহানির্দেশককে দিল্লিতে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে আলোচনার জন্য তলব।
কলকাতা , ১১ ডিসেম্বর:- বিজেপি সভাপতি জগত প্রকাশ নাড্ডার কনভয়ের ওপর হামলার ঘটনার যথাযথ তদন্ত করা হচ্ছে বলে রাজ্য সরকার জানিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লাকে লেখা এক চিঠিতে রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ওই ঘটনায় ডায়মন্ড হারবার পুলিশ জেলার দুই থানায় তিনটি পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই সাতজনকে গ্রেপ্তার করা […]
দীর্ঘ কুড়ি মাস পর কাল থেকে রাজ্যে স্কুল কলেজে ক্লাস শুরু হচ্ছে।
কলকাতা, ১৫ নভেম্বর:- দীর্ঘ প্রায় কুড়ি মাস পরে কাল থেকে রাজ্যে স্কুল কলেজে ক্লাস শুরু হচ্ছে। নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়ারা করোনা বিধি মেনে যথাযথ সুরক্ষা বিধি মেনে ক্লাস শুরু করবেন বলে শিক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছে। দীর্ঘদিন পর পড়ুয়াদের স্কুলে ফেরাকে স্মরণীয় করে রাখতে রাজ্যের শিক্ষা দফতর বিশেষ উদ্যোগ নিচ্ছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে […]
হাওড়ায় ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে উদ্ধারের কাজে ওড়িশা থেকে এলো ফায়ার ও ডিজাস্টার টিম।
হাওড়া, ২৫ মে:- আমফান’ পরবর্তী সময়ে হাওড়ায় ভেঙে পড়া গাছ সরানোর কাজে নামল ওড়িশা থেকে আসা ফায়ার ও ডিজাস্টার টিম। আজ সকালে হাওড়া শহরের বিভিন্ন রাস্তায় ওড়িশা প্রশাসনের দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা ভেঙে পড়া গাছ সরানোর প্রক্রিয়া শুরু করেন। ইলেকট্রিক করাতের সাহায্যে ভাঙা গাছ কেটে রাস্তা থেকে সরানো হয়। উপস্থিত ছিলেন হাওড়া […]







