হুগলি,২৩ এপ্রিল:- করোনা আতঙ্কের মধ্যেই প্রকৃতির ভ্রুকুটি। কালবৈশাখীতে তছনছ হয়ে গেলো চুঁচুড়া স্টেশন সংলগ্ন বিস্তীর্ণ এলাকা। স্টেশনের সামনেই একটি সাইকেল গ্যারেজের পাশে থাকা সুবিশাল অশ্বত্থ গাছ উপরে যায়। গাছের শিকড়ে বেজে একটি সাইকেল উপরে উঠে যায়। পাশেই আরও একটি গাছ একটি ঘর উপরে নিয়ে অন্য একটি বাড়ির উপরে পরে। ঘটনায় ঘরে ঘুমন্ত অবস্থায় থাকা ৬বছরের একটি শিশু নর্দমার মধ্যে পরে যায়। তাঁর মা কোনক্রমে তাঁকে বাঁচায়। গাছটি যেই বাড়িতে পরে সেই বাড়ির মালিকও জখম হন। চুঁচুড়া স্টেশন সংলগ্ন সিংহিবাগান এলাকায় একটি পাকা বাড়ির সিঁড়ি ঘরের টিনের চাল উপরে নিয়ে গিয়ে প্রায় ২০ফুট দূরে গিয়ে ফেলে। গোটা ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। স্থানীয় পঞ্চায়েত সদস্য অজয় মোহান্তি বলেন করোনা আতঙ্কের মধ্যেই প্রকৃতি তান্ডব চালালো। লকডাউনের মধ্যে আপাতত ক্ষতিগ্রস্তরা যাতে বাড়ি সারাই করতে পারে এবং ক্ষতিপূরন পায় সেবিষয়ে বিডিওর সাথে কথা বলবো।
Related Articles
বিশ্ববিদ্যালয় ভিজিটর পদে রাজ্যপাল কে সরিয়ে শিক্ষামন্ত্রীকে বসাতে বিধানসভায় বিল পাশ।
কলকাতা, ১৪ জুন:- সরকারের পূর্ব ঘোষনা অনুযায়ী রাজ্যের ১১টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভিজিটর পদে রাজ্যপালকে সরিয়ে শিক্ষামন্ত্রীকে বসাতে জন্য মঙ্গলবার রাজ্য বিধানসভায় একটি সংশোধনী বিল পাশ হয়েছে। দি অয়েষ্ট বেঙ্গল প্রাইভেট ইউনিভার্সিটি ল’জ সংশোধনী বিলের উপরে আলোচনার জবাবী ভাষনে শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু বলেন, পুঞ্চ ও সারকারিয়া কমিশনের সুপারিশের ভিত্তিতে রাজ্যপালকে ভিজিটর পদ থেকে সরানোর সিদ্ধান্ত […]
ডোমজুড়ে সোনার দোকানে ডাকাতির ঘটনায় বিহার থেকে ধৃত চাচিকে তোলা হলো হাওড়া আদালতে।
হাওড়া, ১১ জুলাই:- ডোমজুড়ে সোনার দোকানে ভয়াবহ ডাকাতি-কাণ্ডে বিহার থেকে ট্রানজিট রিমান্ডে হাওড়া আদালতে তোলা হলো ধৃত আশা দেবী ওরফে ‘চাচি’ এবং অলোক কুমার পাঠককে। গত ১১ই জুন হাওড়ার ডোমজুড়ে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির তদন্তে নেমে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ এবং বিহার এসটিএফ এক মহিলা সহ চারজনকে গ্রেফতার করে। বিহারের বেগুসরাই থেকে বৃহস্পতিবার তাদের […]
স্বাধীনতা দিবসে বৃদ্ধাশ্রমে সময় কাটালেন পুড়শুড়ার বিধায়ক বিমান ঘোষ।
মহেশ্বর চক্রবর্তী, ১৫ আগস্ট:- ১৫ ই আগষ্ট ভারতের স্বাধীনতা দিবসের দিন আরামবাগের বৃদ্ধাশ্রমে বেশ কিছুটা সময় কাটালেন বিজেপি নেতা তথা পুড়শুড়ার বিধায়ক বিমান ঘোষ। এদিন তিনি তাঁর কয়েক জন বিজেপি কর্মীকে সঙ্গে নিয়ে বৃদ্ধাশ্রমে যান।জানা গিয়েছে সকালে আরামবাগ বিজেপির কার্যালয়ে স্বাধীনতার পতাকা উত্তোলন করেন এবং বৃদ্ধাশ্রমের আবাশিকদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করেন।এই বিষয়ে পুড়শুড়ার বিধায়ক […]








