তরুণ মুখোপাধ্যায়,২০ এপ্রিল:- করোনা সংক্রমণ প্রতিরোধে জেলা গুলির মধ্যে প্রথম উত্তরপাড়া পৌরসভা তাদের অফিসের ঢোকার মুখে আগত শহর বাসীর শরীর সানিটাইজ করার জন্য কয়েকটি টানেল বসানো হলো এই সমস্ত চ্যানেলের মধ্যে স্বয়ংক্রিয় মেশিন থাকবে এবং সেই স্বয়ংক্রিয় মেশিন থেকে সোডিয়াম হাইড্রোক্লোরাইড স্প্রে করা হবে সমস্ত মানুষ এর শরীরে। আজ উত্তরপাড়া পৌরসভায় এই ব্যবস্থার সূচনা করলেন উত্তরপাড়া কোতরং পৌরসভার প্রধান দিলীপ যাদব । তিনি জানালেন যে এই এখন করোনার যে ভয়াবহ প্রভাব চলছে তা থেকে আমাদের শহরবাসীকে যাতে নিরাপদে রাখা যায় তার জন্য আমাদের পুরসভা অক্লান্ত চেষ্টা করে চলেছে। আমাদের পুরসভার ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরা ইতিমধ্য বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষা করছেন । হচ্ছে ইনফারেড থার্মোমিটারের সাহায্যে । আজ এই পুরসভা অটোমেটিক সানিটাইজ টানেল বসালাম । এবং আমরা আজকের মধ্যেই এখানকার পুরসভা পরিচালিত যে হসপিটাল আছে মহামায়াতে সানিটাইজ টানেল ইনস্টল করছি। এবং এছাড়া এখানকার কাঠালবাগান বাজাররের প্রবেশ পথে আমরা প্রত্যেককে সানিটাইজ করার জন্য করার জন্য টানেল বসবো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ যেভাবে হোক আমাদের রাজ্যবাসী স্বাস্থ্যের দিকে কঠোর ভাবে নজর দিতে হবে এবং এ ব্যাপারে পৌরসভা গুলিকে এগিয়ে আসতে হবে। তারই নির্দেশে উত্তরপাড়া পৌরসভা এই কাজটি করলো।
Related Articles
এজেন্সির পরিবর্তে সরাসরি চুক্তিভিত্তিক পদ্ধতিতে তথ্য প্রযুক্তি কর্মীদের নিয়োগ টুইট বার্তায় জানালেন মুখ্যমন্ত্রী।
কলকাতা , ১৬ অক্টোবর:- রাজ্য সরকার এখন এজেন্সির পরিবর্তে সরাসরি চুক্তিভিত্তিক পদ্ধতিতে তথ্য প্রযুক্তি কর্মীদের নিয়োগ করছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছন। সাধারন মানুষকে পরিষেবা দিতে তথ্য প্রযুক্তি কর্মীরা রাজ্যের ই গভর্নেন্স সংক্রান্ত প্রযুক্তির মানের অনেক উন্নতি ঘটিয়েছেন বলে তিনি আজ এক টুইট বার্তায় জানিয়েছেন। চুক্তিভিত্তিক কর্মীদের বছরে ৩০ দিনের ছুটি এবং শারীরিক অসুস্থতার জন্যে […]
শ্রদ্ধায় স্মরণ শিলচর দিবস শ্রীরামপুরে।
হুগলি, ১৯ মে :- শ্রদ্ধায়, স্মরণে শিলচর দিবস পালন করলো শ্রীরামপুর শহর। মঙ্গলবার সকালে শহরের গঙ্গাতীরের ভাষা বাগানে জড়ো হয়ে শহরবাসী ভাষা স্তম্ভে ফুল দিয়ে অসমের শিলচরের বাংলা ভাষা আন্দোলনের এগারোজন বাঙালি শহিদকে শ্রদ্ধা জানালো। এই অনুষ্ঠানের উদ্যোক্তা শ্রীরামপুরের একটি সাংস্কৃতিক-সামাজিক সংস্থা ‘আ মরি বাংলাভাষা’। এদিনের সকালে ভাষা শহিদদের শ্রদ্ধা জানাতে হাজির ছিলেন শ্রীরামপুরের নব […]
চিকিৎসায় গাফিলতির অভিযোগ নিয়ে ৩১ টি অভিযোগ জমা পড়লো রাজ্য স্বাস্থ্য কমিশনে।
কলকাতা, ২০ মে:- করোনা অতিমারির মধ্যেও অতিরিক্ত বিল এবং চিকিৎসায় গাফিলতির অভিযোগ নিয়ে রাজ্য স্বাস্থ্য কমিশনে গত এক মাসে ৩১টি লিখিত অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে বেশ কিছু রোগীর পরিবার প্রতারণার শিকার হয়েছেন বলেও লিখিতভাবে কমিশনকে জানিয়েছে। এসব অভিযোগ খতিয়ে দেখার জন্য কমিশনের তরফ এ হাসপাতালগুলি থেকে রোগীর বিল সহ অন্যান্য তথ্য চাওয়া হয়েছে। যতদিন […]







