হুগলি,১৭ এপ্রিল:- হাওড়া হুগলির বর্ডারে করা চেকিং শুরু করলো প্রশাসন।করোনা ভাইরাসের মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন।এই পরিস্থিতিতে কড়াকড়ি ভূমিকা পালন করছে প্রশাসন।শনিবার হাওড়া ও হুগলির বর্ডার বালিখালে সমস্ত গাড়ি ও মানুষ যারা হাওড়া থেকে হুগলি জেলায় আসছে তাদের থার্মাল স্ক্রিনিং এর মাধ্যমে চেকিং চালাচ্ছে উত্তরপাড়া পুরসভা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। পৌরপ্রধান দিলীপ যাদব বলেন যেহেতু এটা হাওড়া-হুগলি বর্ডার , পার্শবর্তী জেলা থেকে অনেক মানুষই আসেন হুগলিতে।সেইজন্য আগাম সতর্কতা অবলম্বন এ এটা করা। তবে প্রতিদিনই এই স্কিনিং এর কাজ চলবে। থানার সঙ্গে যৌথভাবে পৌরসভা এই করছে বলে জানান দিলীপ বাবু।
Related Articles
রাজ্যের কেউ কাবুলে আটকে নেই , স্বস্তির খবর শোনাল নবান্ন।
কলকাতা, ১৭ আগস্ট:- বিশ্বের বিভিন্ন প্রান্তের থেকে মানুষ কাবুলে হয় কাজের সূত্রে বা ব্যক্তিগত কারণে আটকে আছেন। তাঁদের দেশে ফেরাতে উদ্যোগী হচ্ছে সংশ্লিষ্ট দেশের সরকার। এর মধ্যে কাবুল থেকে দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছে মোদী সরকার। আর মঙ্গলবার কাবুলের ভারতীয় দূতাবাসের কর্মীদের ফিরিয়ে আনল মোদী সরকার। এর মধ্যেই বাংলার মানুষদের জন্য কিছুটা স্বস্তির খবর শোনাল নবান্ন। […]
সিএএ সমর্থনে বিজেপির অভিনন্দন যাত্রা ঘুঘুমারিতে।
কোচবিহার,২৮ ফেব্রুয়ারি:- সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে কোচবিহার ১ নং ব্লকে জনমত সংগঠিত করতে অভিনন্দন যাত্রা আয়োজন হয় বিজেপির পক্ষ থেকে। শুক্রবার কোচবিহার ঘুঘুমারি থেকে পানিশালা ৪ নং পর্যন্ত এই মিছিল সংগঠিত হয়। এই মিছিলে নেতৃত্ব দেন দলের কোচবিহার জেলা সভানেত্রী মালতি রাভা। ২১-র বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ক্যা কেই ইস্যু করেছে রাজ্যের দুই প্রধান […]
বাঁকুড়া থেকে হাতির দল হুগলিতে।
হুগলি, ৭ জানুয়ারি:- বাঁকুড়া ও বর্ধমানের পর হাতির হানা এবার হুগলিতে।এদিন একটি হাতির দল হঠাৎ করেই বাঁকুড়ার জঙ্গল থেকে হুগলির গোঘাটের বদনগঞ্জ এলাকায় ঢুকে পড়ে। হাতির আগমনে গ্রামের মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। খবর দেওয়া হয় বনদপ্তর থেকে শুরু করে প্রশাসনের উচ্চ আধিকারিকদের। জানা গেছে, হাতির দলটি গ্রামের মধ্যে ঢুকতেই গ্রাম মানুষ সকলকে সতর্ক করে। […]







