নবান্ন,হাওড়া,১৮ এপ্রিল:- রাজ্যে করোনাভাইরাসের সংক্রমণে আরও দু’জনের মৃত্যু হয়েছে । ফলে আজ বিকেল পর্যন্ত রাজ্যে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে হল ১২।নবান্নে আজ করোনা পরিস্থিতি পর্যালোচনায় সব রাজ্যের মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং মাডিকেল কলেজগুলির অধ্যক্ষদের সঙ্গে বৈঠকের পর রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা একথা জানিয়েছেন। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জনে করোনায় আক্রান্ত হয়েছেন।মৃত ও ইতিমধ্যেই সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের বাদ দিয়ে এই নিয়ে বর্তমানে মোট ১৭৮ জন রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।আজই ৭ জন সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন বলে তিনি জানান।।অন্যদিকে করোনা মোকাবিলায় রাজ্যের পরিকাঠামোর অভাব এবং কম নমুনা পরীক্ষার অভিযোগ আজ মুখ্যসচিব তথ্য দিয়ে খারিজ করে দিয়েছেন কনটেনমেন্ট জোন নিয়েও সাধারণ মানুষকে তিনি আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন।তাঁর দাবি করোনা মোকাবিলা নিয়ে সরকার পুরোপুরি প্রস্তুত। মুখ্য সচিব জানিয়েছেন, এই মুহূর্তে গোটা রাজ্যে করোনার চিকিৎসার জন্য রাজ্যের ৬৬টি হাসপাতালে ৭ হাজার ৯৬৯টি বেডের প্রস্তুতি নেওয়া আছে। পাশাপাশি মালদা ও মুর্শিদাবাদ জেলা থেকেও ৪০ জনের লালারসের নমুনা পরীক্ষার জন্য কলকাতায় আনা হয়েছে। স্বাস্থ্য দফতরের তরফ থেকে শহরের বড় ল্যাবগুলিতে প্রতিদিন ১০০টি নমুনা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে ।সরকারি কোয়ারেন্টাইনে আছেন ৩ হাজার ৮৫৮ জন। হোম কোয়ারেন্টাইনে ৩৫ হাজার ২০৯ জন। রাজ্যে পিপিই বিতরণ করা হয়েছে ৩ লক্ষ ৭৫ হাজারটি। সতর্কতা বজায় রেখে প্রাইভেট ক্লিনিকগুলি খোলা রাখলে সেখানে আরও বেশি সংখ্যক স্ক্রিনিং সম্ভব হবে বলে মুখ্য সচিব সব রকম সুক্ষার ব্যবস্থা রেখে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক খোলার আহ্বান জানিয়েছেন।
Related Articles
ফেলনা প্লাস্টিক দিয়ে সড়ক নির্মাণ আরামবাগে।
মহেশ্বর চক্রবর্তী, ৫ জুন:- পরিবেশ দিবসে, পরিবেশকে প্লাস্টিক মুক্ত করতে পরিবেশ বান্ধব রাস্তা তৈরি করলো হুগলি জেলার আরামবাগ ব্লক প্রশাসন। আপাতত পরীক্ষা মুলক ভাবে বজ্য প্লাস্টিক কে কাজে লাগিয়ে পিচের রাস্তা তৈরী করা হয়। উল্লেখ্য পরিবেশ দূষণ কমাতে ভারতে ফেলনা প্লাস্টিক দিয়ে সড়ক নির্মাণের ঘোষণা এসেছিল ২০১৬ সালে। এরই মধ্যে দেশে লক্ষাধীক কিলোমিটার রাস্তা সারা […]
দাদুর পারলৌকিক কাজ করতে এসে গঙ্গায় তলিয়ে গেল কিশোর।
হুগলি, ২৭ আগস্ট:- বাঁশবেড়িয়া পানমৌরি ঘাটে দাদুর পারলৌকিক কাজ করতে এসে গঙ্গায় তলিয়ে গেল ১৭ বছরের আকাশ রাজভার নামে এক কিশোর। বাঁশবেড়িয়া ১০ নম্বর ওয়ার্ডের কলবাজারের বাসিন্দা আকাশের দাদু বিহারীলাল রাজভর গত রবিবার মারা যান। তাঁর পারলৌকিক কাজ করতে আজ বাঁশবেড়িয়া পানমৌড়ি ঘাটে আসেন ওই পরিবারের সদস্যরা। সকাল আটটা নাগাদ দুই ভাইকে নিয়ে আকাশ গঙ্গায় […]
ভোট বাজারে রমরমা কালো টাকা , ড্রাগসের।
কলকাতা , ১৭ এপ্রিল:- হাজার সতর্কতা স্বত্তেও রাজ্যের ভোট বাজারে কালো টাকার রমরমা অব্যাহত। বেআইনী মদ ও ড্রাগসের আনাগোণাতেও কমতি নেই। নির্বাচন কমিশনের তথ্যই বলছে, প্রথম চার দফার ভোটেই রাজ্যে নগদ, মদ, ড্রাগস মিলিয়ে ৩০০ কোটি টাকার বেশি বাজেয়াপ্ত করা হয়েছে। তার মধ্যে নগদ টাকার পরিমাণ ৫০ কোটি ৭১ লক্ষ। পাঁচ বছর আগে ২০১৬ সালের […]




