তরুণ মুখোপাধ্যায়,১৭ এপ্রিল:- শেওড়াফুলি বৈদ্যবাটি পৌরসভা ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের স্বাস্থ্য পরীক্ষা করার ব্যাপারে প্রশংসনীয় ভূমিকা নিলেন এই ওয়ার্ডের কাউন্সিলর তথা শেওরাফুলি বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সুবীর ঘোষ । এদিন সকালে ১০নম্বর ওয়ার্ডের বিভিন্ন বাড়ি আবাসন এবং এলাকাবাসীদের বাড়ি বাড়ি গিয়ে পুরসভার স্বাস্থ্যকর্মী এবং ডাক্তাররা তাদের স্বাস্থ্য পরীক্ষা করে ইনফ্রারেড থার্মোমিটার এর সাহায্যে প্রত্যেক মানুষের শরীরের তাপ মাপা হয় । সুবীর বাবু জানিয়েছেন আমাদের পুরসভা এলাকাবাসীর স্বাস্থ্য সম্বন্ধে সচেতন। বিশেষ করে এই সময় যে করোনার প্রাদুর্ভাব দেখা দিয়েছে মানুষের মন থেকে যাতে আতঙ্ক দূর করার জন্য আমাদের স্বাস্থ্যকর্মীরা প্রতিনিয়ত বাড়ি বাড়ি যাচ্ছেন তাদের স্বাস্থ সমন্ধে খোঁজখবর নিচ্ছেন। যদি কোনরকম কোন সন্দেহ দেখা দেয় তাদের পরবর্তী প্রয়োজনীয় চিকিৎসার ব্যাপারে সজাগ আমাদের রাজ্য সরকার ।তার সমস্ত রকম ব্যবস্থা রেখেছে বৈদ্যবাটি শেওড়াফুলি পুরসভা । আমাদের আবেদন অযথা আতঙ্কগ্রস্থ হবেন না । আমাদের পুর সভার চিকিৎসক এবং স্বাস্থ কর্মীরা আপনাদের পাশে আছে ।
Related Articles
বিশ্বপ্রতিবন্ধী দিবস পালন সিঙ্গুরে।
হুগলি,৩ ডিসেম্বর:- বিশ্বপ্রতিবন্ধী দিবস উপলক্ষে সিঙ্গুর প্যারাডাইস প্রতিবন্ধী স্কুলের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা সিঙ্গুরে। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সিঙ্গুর পঞ্চায়েত সমিতির সভাপতি সহ এলাকার বিদ্বজনেরা ও ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা। শোভাযাত্রায় মূল স্লোগান ছিল, সহানুভূতি নয়, চাই সামাজিক সন্মান। Post Views: 323
কাটোয়া লোকালের যাত্রীদের বিশ্বকর্মা পুজো।
হুগলি, ১৮ সেপ্টেম্বর:- চলন্ত ট্রেনেই হল বিশ্বকর্মা পুজো। ৩৭৯১৪ ডাউন কাটোয়া লোকাল যে ট্রেন ভোর পাঁচটা চল্লিশে কাটোয়া ছাড়ে হাওড়ায় ঢোকে আটটা পঁয়তাল্লিশে। সেই ট্রেন সকাল আটটায় ব্যান্ডেল থেকে ছাড়ে হাওড়ার উদ্দেশ্যে। কাটোয়া থেকে প্রায় তিন ঘন্টার যাত্রা পথে নানা ঘটনার সাক্ষী নিত্য যাত্রীরা। প্রতিদিন ট্রেনে করে কর্মস্থলে পৌঁছে যান সবাই। আবার দেখা হয় পরদিন […]
কোন্নগরে কল্যাণের প্রচারে কাঞ্চন, এড়িয়ে গেলেন বিবাহিত জীবন নিয়ে প্রশ্ন।
হুগলি, ১৫ মার্চ:- উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক কোন্নগরে এসে শ্রীরামপুরের তৃনমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে দেওয়াল লিখে প্রচার করলেন। কাঞ্চন বলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় হ্যাটট্রিক করেছেন এবার বাউন্ডারি পার করবেন।হুগলিতেও তার সহকর্মী রচনা বন্দ্যোপাধ্যায় জিতবেন।কল্যাণ বন্দ্যোপাধ্যায় এখন আর শুধু সাংসদ নন তিনি অভিভাবক হয়ে গেছেন। আর রচনা তার জনপ্রিয় টিভি শোয়ের মাধ্যমে যে জনপ্রিয়তা পেয়েছেন যে […]





