সোজাসাপটা ডেস্ক,১৩ এপ্রিল:- পরপর দু’দিন ভূমিকম্প হওয়ায় আতঙ্কিত দিল্লিবাসী। যদিও আজকের কম্পন মাঝারি বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। এবং এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-র তরফে জানানো হয়েছে সোমবার দুপুর ১টা ২৬ মিনিট নাগাদ প্রথম কম্পন অনুভূত হয়েছে। ভূ-পৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে রয়েছে কম্পনের কেন্দ্রস্থল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ২.৭। জানা গিয়েছে, কেবল দিল্লি নয়, পার্শ্ববর্তী এলাকাতেও অনুভূত হয়েছে কম্পন। রবিবার বিকেলেও ভূমিকম্পে কেঁপে উঠেছিল রাজধানী শহর। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৫।
Related Articles
ভোট দিয়ে বেরিয়ে আত্মবিশ্বাসের সুরেই জানিয়ে দিলেন তৃণমূলই সরকার গড়ছে – অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কলকাতা , ২৬ এপ্রিল:- ভোট দিয়ে বেরিয়ে তৃণমূল যুব সভাপতি আত্মবিশ্বাসের সুরেই জানিয়ে দিলেন, তৃণমূলই সরকার গড়ছে। বিগত দফার ভোটে আমি যা জানতে পেরেছি, তাতে আমরাই জিতছি। বাসিন্দাদের সঙ্গে কথাবার্তা বলেছি, রাজ্যের স্পন্দন অনুভব করতে পারছি। ২রা মে দিনের আলোর মতো সব পরিষ্কার হয়ে যাবে। সোমবার সকালেই ভবানীপুরে মিত্র ইনস্টিটিউটে নিজের ভোট দিলেন তৃণমূল সাংসদ […]
ভোটের কারণে গরমের ছুটির আগেই বেশ কিছু স্কুলে পঠন পাঠন বন্ধের বিজ্ঞপ্তি পর্ষদের।
কলকাতা, ১ এপ্রিল:- এ বছর রাজ্যের সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি শুরু হচ্ছে ৬ই মে থেকে। চলবে ২রা জুন পর্যন্ত। আজ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের জারি করা এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, লোকসভা ভোটের কারণে গরমের ছুটির আগেই বেশ কিছু স্কুলে পঠনপাঠন বন্ধ থাকবে। ১৯ এপ্রিল প্রথম দফায় রাজ্যের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি কেন্দ্রে ভোট […]
রাহুলের সাংসদ পথ খারিজের প্রতিবাদে, কংগ্রেসের বিক্ষোভ শ্রীরামপুরে।
হুগলি, ২৫ মার্চ:- জাতীয় কংগ্রেসের বিক্ষোভে স্তব্ধ হয়ে গেল শ্রীরামপুর বটতলা রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করা কেন্দ্র করে শনিবার দুপুরে শ্রীরামপুরে পথ অবরোধে নামলো কংগ্রেস। প্রায় ৩০ মিনিট পথ অবরোধ চলার পর শ্রীরামপুর থানার পুলিশ অবরোধ কারী দের হটিয়ে দেয়। এরপরই বেশ কয়েকজন কংগ্রেস কর্মীদের আটক করে নিয়ে যায় পুলিশ। এদিকে দিনের ব্যাস্ত সময়ে […]





